আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
495 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (14 points)
বিকাশ, নগদ, রকেট বা এসএসএল কমার্স  এই ধরনের কোম্পানি তে চাকুরি করলে, সেই চাকুরির বেতন কি আমার জন্য হালাল হবে?

বিস্তারিত জানাবেন_____________


.........................................................................

.........................................................................

...........................…............................................

.........…..............................................................

1 Answer

0 votes
by (805,200 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/398নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে,
ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে  সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।

সম্মাণিত পাঠক!
যেহেতু মুবাইল ব্যাংকিং কম্পানির মূল কাজ হল, এক স্থান থেকে অন্যত্র টাকা পৌছানো, সূদী লেনদেন তাতে যেহেতু নিতান্তই কম, তাই মুবাইল ব্যাংকি কম্পানির সুদমুক্ত কোনো পোস্ট হারাম হবে বলে মনে হচ্ছে না

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুবাইল ব্যাংকিং কম্পানিগুলো যেহেতু টাকা আদান প্রদানের কাজ করে থাকে, এবং এটাই তাদেরর মূখ্য উদ্দেশ্য।হয়তো তাতে সুদের কিছু সংশ্লিষ্টতা রয়েছে।তবে তা নিতান্তই কম।সুতরাং বিকাশের ঐ সব ডিপার্টমেন্ট যেখানে সুদের সরাসরি সংশ্লিষ্টতা নেই, বিকাশের সেই সব ডিপার্টমেন্টে কাজ করা যাবে।অনুমোদন রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/36025


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,200 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...