আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
363 views
in পবিত্রতা (Purity) by (47 points)
ম্যাট্রেসের উপর নামাজ পড়া হয়। সেই ম্যাট্রেসে বিড়াল প্রস্রাব করলে পবিত্র করার উপায় কি?
যেহেতু ম্যাট্রেস ধোয়া যায় না।

অপবিত্র অংশ ভেজা কাপড় দিয়ে মুছে নিলে শুকানোর পরও যদি গন্ধ থেকে যায় তাহলে সেখানে নামাজ পড়া যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/19995 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
অপবিত্রতা তিন প্রকারের হতে পারে।

যথা-

(১)পবিত্র জিনিষ হয়তো নাজাসতের অংশকে চুষে নিবে না, যেমন পাথর বা তামার পাত্র কিংবা চিনির পাত্র। 
(২) অথবা নাজাসতের অংশকে সামান্য আকারে চুষে নিবে, যেমন, শরীর ইত্যাদি। 
(৩) অথবা বেশী পরিমাণে নাজাসতের অংশকে চুষে নিবে। 

(প্রথম প্রকারের হুকুম) 
প্রথম অবস্থায় দৃশ্যমান নাজাসতের ক্ষেত্রে শুধুমাত্র নাজাসতকে দূর করে নিলেই তা পবিত্র হয়ে যাবে। আর অদৃশ্যমান নাজাসতের ক্ষেত্রে তিনবার ধৌত করে নিলেই তা পবিত্র হবে।

(দ্বিতীয় প্রকারের হুকুম)  
দ্বিতীয় প্রকারের হুকুমও প্রথম প্রকারের মত। 

(তৃতীয় প্রকারের হুকুম) 
যদি নিংড়ানো সম্ভব হয়, তাহলে নিংড়াতে হবে।যেমন কাপড়কে নিংড়িয়ে ধৌত করা হয়ে থাকে। সুতরাং এ প্রকারের নাজাসতকে দূর করার দ্বারা পবিত্র হবে, অথবা তিনবার ধৌত করার দ্বারা তা পবিত্র হয়ে যাবে। আর যদি নিংড়ানো সম্ভব না হয়, যেমন চাটাই ইত্যাদি, যদি জানা যায় যে, তাতে নাজাসত চুষে যায়নি, তাহলে বাহ্যিক নাজাসতকে দূর করার দ্বারাই তা পবিত্র হয়ে যাবে। অথবা নিংড়ানো ব্যতিত তিন বার ধৌত করার দ্বারাই তা পবিত্র হয়ে যাবে। আর যদি জানা যায় যে, তা নাজাসতকে চুষে নিয়েছে, তাহলে ইমাম মুহাম্মদ রাহ এর মতে উক্ত জিনিষ কখনো পবিত্র হবে না। এবং ইমাম আবু-ইউসুফ রাহ এর মতে তিনবার পানি দ্বারা ধৌত করা হবে, এবং প্রত্যেকবার শুকানো হবে। 

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ম্যাট্রেসকে তিনবার পানি দ্বারা ধৌত করতে হবে, এবং প্রতিবার শুকাতে হবে।নিংড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই। নতুবা পবিত্র হবে না।

ম্যাট্রেসে সিজদা দেওয়ার পর যদি কপালে শক্ততা অনুভূত না হয়, তাহলে নামায হবে না। আপনি ফ্লোরে নামায পড়বেন।কেননা ম্যাট্রেসে সিজদা দিলে কপালে শক্ততা অনুভূত নাও হতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 325 views
0 votes
1 answer 383 views
0 votes
1 answer 808 views
...