আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
394 views
in পবিত্রতা (Purity) by (146 points)
edited by
আসসালামুআলাইকুম।
1.
https://ifatwa.info/47155/ এর কমেন্ট এর উত্তর অনুযায়ী  উস্তাদ ঘা এর জায়গায় হালকা পুঁজ মতন থাকতো টিস্যু দিয়ে চেক করে দেখেছি। যেটা নিচের ঠোঁটের সাথে উপরের ঠোট এর ঘর্ষণে উপরের ঠোট এ লেগে যায়। লাগতেই থাকে সবসময় এড়ানো যায়না। টিস্যু দিয়ে উপরের ঠোঁট মুছলে কিছু আসেনা যেহেতু হালকা। এখন এই ঠোট লাগিয়ে চা কফি এসব খাওয়া হলে চা কফি কি নাপাক হয়ে যায়? যদি তা বিছানায় বা কাপড়ে লেগে যায় এই চা কফি? এড়ানোর উপায় দেখিনা আসতেই থাকে এবং ঠোঁটে লেগে থাকে। কিন্তু টিস্যু তে দেখা যায়নি। আমি কি কাপড়ে লেগে গেলে বা মেঝেতে পরে গেলে পাক ধরবো? না নাপাক? বুঝার উপায় নেই কারণ নিচের ঠোঁটে ঘা উপরের ঠোঁটে লেগে শুধু স্বাদ লাগে কিন্তু টিস্যু তে বুঝা যায়নি।

অসুস্থ অবস্থায় এটা থেকে বেঁচে থাকাটাই কঠিন এভাবে চা এর কাপ বা চামচ এসব কিছুই কি নাপাক হয়ে যাবে?
দয়া করে উত্তর দিবেন। আফওয়ান।

2. কিছুদিন আগে রাস্তায় তাড়াহুড়া করে অজু করতে যেয়ে একটি শপিং মল এর বাথরুম এর বেসিন এ অজু করি।

অযুর সময় দেখে নেই বেসিন দেখতে পরিষ্কার ই ছিল এবং যে পানি লেগে ছিল তাও দেখতে পরিষ্কার ই ছিল। ওভাবেই অজু করে নেই।

3. ওই পানি যে কাপড়ে লেগেছে ওগুলো কি পাক? এরপর অনেকদিন চলে গেছে ওই কাপড় তো ধুইনী। কোন কোন লাগায় এলগেছে মনে নেই। কি করণীয়? কোনো রকম নাপাকীর গন্ধ চিহ্ন ছিলনা হাতে বা কাপড়ে।

4. পরবর্তী তে রাস্তায় অজু এর ক্ষেত্রে বেসিন আপাতদৃষ্টিতে তে পাক দেখতে হলে পাক ধরে নেওয়া যাবে কিনা? যেহেতু জানা নেই নাপাকীর অস্তিত্ব।

আল্লাহ্ আপনাদের ধর্য এবং প্রচেষ্টা গুলো কবুল করুন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় বলেছি যে,
তালাকের ওয়াসওয়াসা আসলে মাথা নাড়ালে তালাক পতিত হবে না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
যদি বাস্তবেই ঘা থেকে পুজ বের হয়, এবং তা চা কপি তে লাগে, তাহলে চা কপি নাপাক হয়ে যাবে।  উক্ত চা কপি যদি কাপড় বা শরীরে লাগে, তাহলে কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে।

যদি পুজের শুধুমাত্র সন্দেহ হয়, তাহলে এই সন্দেহ দ্বারা চা কপি বা কাপড় কিছুই নাপাক হবে না।

(২)
জ্বী।আপনার অজু হয়েছে।

(৩)
আপনার কাপড় নাপাক হয়নি।

(৪)
নাপাকির কোনো নিদর্শন না পাওয়া গেলে পাক হিসেবেই ধরে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (146 points)
উস্তাদ এক্ষেত্রে তো অসুস্থ অবস্থায় ওই ঘা এর ওই অবস্থা পুরো সময় এ থাকে, যা এ খাই বা কাপ চামচ মুখে দেই সব এ তো নাপাক হয়ে যাচ্ছে তাহলে। এভাবে সবকিছু বারবার নাপাকী মনে রেখে পাক করবো কিভাবে? উপরের ঠোঁট এ পুজের স্বাদ লেগে ছিল সম্ভবত কিন্তু টিশু তে পায়নি কোনো পুজ এর দাগ। মেঝেতে পড়েছে চা এবং চা এর দাগ আছে কিন্তু শুকিয়ে গেছে টাইলস করা ফ্লোর এ। ফ্লোর যদি মুছে দেই হোস্টেল স্টাফ  রুম এর বাকি ফ্লোর নাপাক হয়ে যাবে মুছতে যেয়ে একই কাপড় ব্যাবহার করলে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 388 views
...