আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
335 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

আমার বাসা কিশোরগঞ্জ,  পড়াশোনার জন্য ময়মনসিংহ থাকি। নামাজের সময়সূচীরর জন্য আমি মুসলিমস ডে এ্যাপ ব্যবহার করি। ওখানে স্থান ময়মনসিংহ সেট করা তাই ময়মনসিংহের সময়সূচী অনুযায়ী নামাজের সময় টা আসে। ছুটিতে বাসায় যাওয়ায় স্থান চেঞ্জ করে কিশোরগঞ্জ দেই। ময়মনসিংহ আর কিশোরগঞ্জ এর মধ্যে ওয়াক্ত শুরুর টাইমে ৩-৪ মিনিটের মতো ডিফারেন্স আছে।

তো আমি যখন ছুটি শেষে হোস্টেলে আসি তখন স্থান চেঞ্জ করতে মনে ছিলোনা। ওখানে কিশোরগঞ্জ ই দেওয়া ছিলো তাই সময়সূচীতেও কিশোরগঞ্জ অনুযায়ী ওয়াক্ত শুরু-শেষের সময় থাকতো। এটা আমি খেয়াল করিনি। আমি সচরাচর ইফতারের সময় আজানের জন্য ওয়েট করিনা। ওয়াক্ত হলেই ইফতার করে ফেলি। হোস্টেলে আসার পর আমি ২ টা শাওয়ালের রোজা রেখেছিলাম আর সেই ২ দিন ইফতার করেছিলাম কিশোরগঞ্জ এর সময় অনুযায়ী কিন্তু ময়মনসিংহের সময় অনুযায়ী আরো ৩ মিনিটের মতো সময় ছিলো, অর্থাৎ আমি খেয়াল না করার কারনে ওই ২ দিন সময়ের ৩ মিনিট আগেই ইফতার করে ফেলেছি। আমার ওই ২ রোজা কি হবে নাকি আবার রাখতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۸۷﴾

আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সংগত হয়ো না। এগুলো আল্লাহর সীমারেখা। কাজেই এগুলোর নিকটবর্তী হয়ে না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।
(সুরা বাকারা ১৮৭)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুবহে সাদিক উদিত হওয়ার পর সাহরী করা হলে,বা সূর্যাস্তের আগেই ইফতারী করা হলে তার রোযা হবেনা।
সেই রোযার কাজা আদায় করতে হবে।
,
দেশের প্রচলিত নির্ভরযোগ্য ক্যালেন্ডার ইসলামীক ফাউন্ডেশন এর ক্যালেন্ডারে সাহরী ইফতারীর ক্ষেত্রে সতর্কতামূলক ৩ মিনিট হাতে রাখা হয়।
,
তাই যদি আপনার ইফতারী ইসলামীক ফাউন্ডেশন এর  ক্যালেন্ডারের থেকে ৩ মিনিট আগেই হয়,
আর যদি ৪ মিনিট বা সাড়ে তিন মিনিট আগে হয়,তাহলে রোযা হবেনা। 

★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যে ভুল টাইমে ইফতারী করেছেন,এখন দেখতে হবে দেশে প্রচলিত নির্ভরযোগ্য ক্যালেন্ডার ইসলামীক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার এর সাথে আপনার মুসলিমস ডে এ্যাপ মিলাইতে হবে।
যদি মিলানোর পর যদি দেখেন যে একই,তাহলে আপনার রোযা হয়ে যাবে।
আর যদি কম বেশি দেখেন,তাহলে উক্ত দুটি রোযা পুনরায় আদায় করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 368 views
0 votes
1 answer 386 views
0 votes
1 answer 444 views
0 votes
1 answer 467 views
...