আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
764 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (57 points)
১) সামি স্ত্রি কে বলছে শসুর বাড়ি কবে আসবা, স্ত্রি বলছে ১৪ তারিখ এর পরে এসে নিয়ে যাইও, তখন সামি বলছে১৪ তারিখ ডিভোর্স পেপার হাতে নিয়ে বাপের বারি জাইও শসুর বারি আসা লাগবে না

এতে কি তালাক হবে

২) অন্ন র একদিন সামি স্ত্রি কে বলেছে তালাক দিয়ে দিব আর  সম্ভব না, তারপর আর কিছু কথা বলে অন্ন বিষয় এ,  তার কিছুখন পরে  বলে যে তোমাকে আর  রাখবনা,  বাপের বাড়ি থাকতে হবে সারাজীবন বলে দিলাম, তুমি সব কথার জবার দাও এই জন্নই রাখবনা বলছি    
এতে কি তালাক হয়ে যায়         
(৩) যদি কেও" তালাকের মজলিশ"  এ মুখে কেনায়া বাক্য বলে,  কিন্তু মনে নিওত করে ভবিষ্যৎ এ তালাক দিবে তাহলে কি তালাক হয়ে যাবে
যেমন  কেও প্রথম এ  বলল যে  তোমাকে তালাক দেওয়া হবে   তারপর  মুখে বলল আজ থেকে তুমি আমার কেও না, ( আর মনে বলল তোমাকে ছেরে দিব)      আরো বলল তোমাকে আর গ্রহন করবনা    ( মনে মনে বল্লো ছেরে দিব)  ,  মুখে বলল তোমাকে  আর আমার জীবনএ ফিরিয়ে নিব না ( মনে মনে বলল ছেরে দিব)
তালাক এর মজলিশএ মুখে কেনায়াবাক্য বলে মনে ভবিষ্যৎ এ তালাকদিবে নিওত করলে কি তালাক হয়ে  যায়

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অর্থাৎ স্বামী বিচারা বলতে চাচ্ছেন যে, ১৪ তারিখের পরে আসলে, আর আসা লাগবে না, বরং তোমাকে তালাক দিয়ে দিচ্ছি। সুতরাং স্ত্রী যদি ১৪ তারিখের পূর্বে না আসে, তাহলে তালাক।

(২)
তোমাকে তালাক দিয়ে দিবো দ্বারা তালাক হবে না।
"তোমাকে আর  রাখবনা,  বাপের বাড়ি থাকতে হবে সারাজীবন বলে দিলাম, তুমি সব কথার জবার দাও এই জন্নই রাখবনা বলছি,"

এটা কেনায়া শব্দ।সুতরাং স্বামীর নিয়ত থাকলে তালাক পতিত হবে, নতুবা কোনো তালাক হবে না।

(৩)
তালাকের মজলিসে যদি কেনায়া তালাক বলা হয়, তাহলে এক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজনিয়তা নাই।বরং নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যাবে।

https://www.ifatwa.info/1049 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
পরিস্থিতি ও প্রেক্ষাপট তিন প্রকারঃ যথাঃ-
وَالْأَحْوَالُ ثَلَاثَةٌ (حَالَةُ) الرِّضَا (وَحَالَةُ) مُذَاكَرَةِ الطَّلَاقِ بِأَنْ تَسْأَلَ هِيَ طَلَاقَهَا أَوْ غَيْرُهَا يَسْأَلُ طَلَاقَهَا (وَحَالَةُ) الْغَضَبِ
পরিবেশ ও পরিস্থিতি তিন প্রকার।(১) হালতে রেযা- খুশির হালত(২) তালাকের শব্দাবলী উচ্ছারণের হালত(৩) রাগান্বিত অবস্থা।

فَفِي حَالَةِ الرِّضَا لَا يَقَعُ الطَّلَاقُ فِي الْأَلْفَاظِ كُلِّهَا إلَّا بِالنِّيَّةِ وَالْقَوْلُ قَوْلُ الزَّوْجِ فِي تَرْكِ النِّيَّةِ مَعَ الْيَمِينِ
(১) খশির হালতে নিয়ত ব্যতীত কেনায়া শব্দাবলী দ্বারা তালাক পতিত হবে না।নিয়ত না থাকার বিষয়ে স্বামীর কথাই কসমের সাথে গ্রহণযোগ্য।

وَفِي حَالَةِ مُذَاكَرَةِ الطَّلَاقِ يَقَعُ الطَّلَاقُ فِي سَائِرِ الْأَقْسَامِ قَضَاءً إلَّا فِيمَا يَصْلُحُ جَوَابًا وَرَدَّا فَإِنَّهُ لَا يُجْعَلُ طَلَاقًا كَذَا فِي الْكَافِي
(২)তালাকের আলোচনার পরিস্থিতিতে সকল প্রকার কেনায়া তালাকে তালাক পতিত হবে।তবে যে শব্দগুলো তালাকের আবেদনের জবাব এবং রদ উভয়টা বুঝাবে,সে শব্দুগুলো দ্বারা তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৫) (শেষ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
সে বলছে ১৪ তারিখে তালাক দিবে,  বলে নাই ১৪ তারিখে তালাক 
তাহলে কি তালাক হবে   

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...