আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
368 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
১ঃ-একজন ব্যক্তি তার ব্যবসায়িক কাজের জন্য অন্যজনের নিকট থেকে বাৎসরিক ৩০০০০ টাকা লাভ প্রদানের মাধ্যমে ১ লক্ষ টাকা লোন নেয়। বিগত দুই বছরে ঐ লোন প্রদানকারী কে ৬০০০০ টাকা লাভ প্রদান করেছেন। এখন লোন গ্রহণকারী ব্যক্তি আর্থিক ভাবে অক্ষম হওয়ায় তার ছেলে কে এই সুদের ঋণ প্রদান করতে হচ্ছে যদিও তার ছেলে সুদের ঋণ আনার পক্ষে ছিলো না এক্ষেত্রে ছেলে কি এই সুদের ঋণ প্রদান জন্য গুনাহগার হবে?

২ঃ- লোন প্রদানকারী ব্যক্তি কে তার লাভের টাকা না দিয়ে যদি শুধুমাত্র তার প্রদত্ত ১ লক্ষ টাকা দেয় এক্ষেত্রে লোন প্রদানকারীর বাৎসরিক লাভ না দেওয়ার কারণে কি ওয়াদা,চুক্তি ভঙ্গের গুনাহ বা কোন প্রকার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (811,860 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4247 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সুদ হারাম। আল্লাহ তা'আলা বলেন,
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ  وَ اَمْرُهٗۤ اِلَی اللهِ  وَ مَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ.
যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে, তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই। অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই। আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। (সূরা বাকারা-২)

সুদ হলো,ঋণ দিয়ে বিনিময়ে কিছু গ্রহণ করা।যেমন উসূলে ফিকহের সুপ্রসিদ্ধ মূলনীতি
كل قرض جر نفعا فهو ربا
প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসে সেটাই সুদ।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সুদী কাজে সকল প্রকার সাহায্য সহায়তা নাজায়েয ও হারাম।
সতরাং ছেলের জন্য বাবার সুদী লেনদেনে সাহায্য করা কখনো জায়েয হবে না। বাবার সুদের ঋণের বোঝা বহন করা ছেলের জন্য জায়েয হবে না।

(২)
লোন প্রদানকারী ব্যক্তি কে তার লাভের টাকা না দিয়ে যদি শুধুমাত্র তার প্রদত্ত ১ লক্ষ টাকা দেয় এক্ষেত্রে লোন প্রদানকারীর বাৎসরিক লাভ না দেওয়ার কারণে ওয়াদা ভঙ্গ ও চুক্তি ভঙ্গ এবং ধোকাহর গোনাহ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (811,860 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...