আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
405 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (8 points)
শায়খ দুআ কবুলের বিভিন্ন সময়ে, দুআ কবুলের শর্তগুলো পূরণ করে কিছু দুআ করেছি, করে যাচ্ছি যেগুলো পাওয়া আমার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও দুআ কবুলের মালিক কবুল করছেন না। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমি জানি না।
এই রমাদানে ও দুআগুলো করে যাচ্ছি। হয়তো বা আমি গুনাহগার বলে ও তিনি দুআ কবুল করছেন না।
ফেসবুকে শায়খুল হাদিস আরেফবিল্লাহ্ আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী নামক একজন আলেমের কান্নাবিজড়িত একটা ভিডিও চোখে এলো। তিনি বললেন ইশার সলাতের পর ১০০ বার দরূদ, ৯৯ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ ১ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার ১০০ বার দরূদ পড়ে যেকোন দুআ করলে কবুল হবে। উনি ও অনেকেই নাকি হাতেহাতে ফল পেয়েছেন।
শায়খ, ওখানে অনেকেই বলেছেন এটা বিদাত। যেহেতু রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোন কিছু করেননি।
তাহলে শায়খ এভাবে নির্দিষ্ট করে পড়লে বিদাত করা হবে? এবং আমার গুনাহ হবে?
দুআগুলো কবুল হওয়া আমার জন্য অনেক জরুরি শায়খ। তাই ব্যাকুল হয়ে জানতে চাওয়া।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1104 নং ফাতাওয়ায় বলেছি যে,
মোটকথাঃ
কিছু দু'আ র বেলায় হাদীসে সংখ্যার উল্লেখ রয়েছে।সুতরাং সেগুলোকে উক্ত সংখ্যায় পড়াই সুন্নাত।অন্যদিকে কিছু দু'আ এমন রয়েছে যেগুলোতে সংখ্যার উল্লেখ আসেনি।সুতরাং সেগুলো কে বিশেষ কোনো সংখ্যা দ্বারা আখ্যায়িত করা,বা উক্ত সংখ্যার সাথে জরুরী মনে করা ঠিক হবে না।এমনকি বাড়াবাড়ি করলে বেদ'আত পর্যন্ত হুকুম আসবে।
হ্যা পূর্ববর্তী কিছু নেককার বান্দাগণ(সালাফে সালেহীন) তাদের অভিজ্ঞতার আলোকে কিছু সংখ্যার পরামর্শ দেন বা পদ্ধতির পরামর্শ দেন,সেগুলোকে জরুরী বা সুন্নত মনে না করে আ'মলে নেয়া যেতে পারে।তবে এক্ষেত্রে এমন মনোভাব রাখতে হবে যে,উক্ত সংখ্যা বা পদ্ধতি আমাদের উদ্দেশ্য নয় বরং আমাদের উদ্দেশ্য হল, বেশী বেশী করে পড়া।কিন্তু কতটুকু পড়ালে বেশী হবে?সেটা তো আমরদের জানা নেই।তাই নেককার বান্দাদের পরামর্শকৃত একটা সংখ্যা বা পদ্ধতিকে আপাতত আমরা বেশীর মানদন্ড হিসেবে ধরে নিচ্ছি।এবং সাথে সাথে নিজেকে খালিছভাবে আল্লাহর সামনে উপস্থাপন করছি।হয়তো এই বেশী পড়ার মনোভাব থাকায় আল্লাহ আমাদের দু'আ কে কবুল করে নিতে পারেন।জাযাকুমুল্লাহ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1145

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো দু'আ ই বৃথা যায় না, হয়তো কিছু সময় লাগতে পারে। এবং হয়তো আপনি দুনিয়াতে এর প্রতিদান পাবেন বা আখেরাতে প্রতিদান পাবেন। এজন্য নিরাশ হওয়ার কোনো প্রয়োজনিয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 561 views
0 votes
1 answer 335 views
...