আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
421 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (60 points)
১. অনেকে বলে, নবীজিকে স. সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এই বিষয়টা কি হাদিস?
আর হাদিস না হলেও এই কথার কোনো ভিত্তি আছে কিনা?

২. অনেকে বলে, আদম আ. আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেখেছেন। আবার বলে মুহাম্মাদ স. মিরাজে যখন গিয়েছেন তিনি আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেখেছেন। এইসকল বর্ণনা কি সঠিক? হাদিস দ্বারা প্রমাণিত?

1 Answer

0 votes
by (805,980 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সামনে আলোকবর্তিকা। পৃথিবীর সর্বোত্তম মানুষ।

স্বয়ং আল্লাহ সোবহানাহু তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, 
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।(সূরা আহযাব-২১)

ঐতিহাসিক বর্ণনায় নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে, তিনি মহান চরিত্রের অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, নারী, পুরুষ, আমির, ফকির সকলের জন্য তিনি ন্যায়, সততা ও সাম্যের মূর্ত প্রতিচ্ছবি। আল্লাহ তা'আলা বলেন,
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী(সূরা ক্বলম-৪)

আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর।(সূরা আহযাব-৫৬)

রাসূলুল্লাহ সাঃ সম্পর্কে আপনি যে সকল বর্ণনা উল্লেখ করোছেন, এগুলো যে সমস্ত হাদীসে এসেছে, তার সবক'টি দুর্বল সনদ দ্বারা বর্ণিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...