আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
560 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
reshown by
গীবত এর অনুমতি আছে সেইসব  ৬ টি কারণ আমি  দেখেছি। আমি জানতে চাই যে মুুুসলিম বা অমুসলিম নায়ক,নায়িকা,সিংগার, ইত্যাদি তাদের গীবত করা বা শোনা যাবে? তাদের এই কাজের গীবত করা যাবে?
কেউ যদি কোনো নায়ক বা নায়িকার ভক্ত হয় তাদের খারাপ চরিত্র উল্লেখ করে তাদের ফলো করা থেকে বিরত হওয়ার জন্য তাদের গীবত করা যাবে?
যারা প্রকাশ্যে খারাপ কাজ করে তাদের গীবত করা বা শোনা যায়?

1 Answer

0 votes
by (808,290 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি নিশ্চয় 1715 নং ফাতাওয়াতে গিবতে বৈধতার ছয়টি ক্ষেত্র পড়েছেন।সেই ছয়টি ক্ষেত্রর একটি ক্ষেত্র হল,
'(পাঁচ)প্রকাশ্যে গোনাহ কারী বা বিদআতে অংশগ্রহণ কারীর গীবত করা জায়েয।সুতরাং সে যা প্রকাশ্যে করবে সেটার গীবত করা জায়েয হবে,তবে এছাড়া তার অন্যান্য দোষ নিয়ে আলোচনা করা জায়েয হবে না।'

নায়ক নায়িকারা প্রকাশ্য যে গোনাহের কাজে লিপ্ত রয়েছে,সেটার আলোচনা করা গিবত হবে না।তবে তাদের লুকানো গোপন গোনাহ বা দোষত্রুটি সম্পর্কে কি আলোচনা করা যাবে?
এ সম্পর্কে বলা যায় যে,
নায়ক-নায়িকারা যেহেতু সমাজের বখাটের আদর্শ ও মডেল,যাদেরকে ভালো মনে করে কিছু লোক ফলো করে থাকে,তাই তাদের প্রকাশ্য গোনাহ ব্যতীত গোপন সমূহকে ঐ সমস্ত লোকদের সামনে প্রকাশ করা যাবে,যানা নায়ক-নায়িকাদেরকে ভালো মনে করে ফলো করার চেষ্টা করে।যেমন উপরোক্ত ফাতাওয়াতে রয়েছে যে,'(চার)মুসলমানকে কারো মন্দ থেকে বাঁচাতে গিবত করা জায়েয।'


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...