আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
387 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (26 points)
১-আমার পরিচিত একজন পার্সিয়ান বিড়াল পালে, বাচ্চা দিলে বিক্রি করে, কেনা বেচা করে, তাদের এই কাজ কত টা শরীয়ত সম্মত?

২- সুদি ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে কিছু কিনলে এবং সেখান থেকে ভাড়া পেলে ওটা গ্রহণ করা কি জায়েজ? এই ক্ষেত্রে মাসআলা কি?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/645 নং ফাতাওয়ায় বলেছি যে,
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
وَفِي النَّوَازِلِ وَيَجُوزُ بَيْعُ الْحَيَّاتِ إذَا كَانَ يُنْتَفَعُ بِهَا فِي الْأَوْدِيَةِ وَإِنْ كَانَ لَا يُنْتَفَعُ بِهَا لَا يَجُوزُ وَالصَّحِيحُ أَنَّهُ يَجُوزُ بَيْعُ كُلِّ شَيْءٍ يُنْتَفَعُ بِهِ كَذَا فِي التَّتَارْخَانِيَّة.
সাপকে বিক্রি করা জায়েয আছে যদি সেটা দ্বারা ঔষধ বানানো যায়,আর যদি সেটা দ্বারা কোনো উপকার হয় না তাহলে এমতাবস্থায় সেটার ক্রয়-বিক্রয় জায়েয হবে না।বিশুদ্ধ কথা হল,যে প্রাণী দ্বারা উপকৃত হওয়া যাবে সেটার ক্রয় বিক্রয় জায়েয।

অতঃপর কিছুদূর এগিয়ে তথায় আরো বর্ণিত রয়েছে যে,
وَيَجُوزُ بَيْعُ جَمِيعِ الْحَيَوَانَاتِ سِوَى الْخِنْزِيرِ وَهُوَ الْمُخْتَارُ كَذَا فِي جَوَاهِرِ الْأَخْلَاطِيِّ.
খিনযির ব্যতীত সকলপ্রকার প্রাণীর ক্রয়-বিক্রয় জায়েয। এবং এটাই বিশুদ্ধ মাযহাব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৩/১১৪)


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

বিড়াল লালনপালন করা এবং বিক্রয় করা জায়েয।

(২)
সুদি ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে কিছু কিনলে এবং সেখান থেকে ভাড়া পেলে, তা নাজায়েয হিসেবেই বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 364 views
...