আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
237 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
পিতা যদি তার কোন প্রপার্টি কিনতে গিয়ে দলিল তৈরি করার সময় উক্ত দলিলে কোন সন্তানের নাম দেয় সম্পত্তি হেফাজতের  নিয়্যাতে(সম্পত্তি একেবারে দিয়ে ফেলার নিয়্যাতে না), তবে উক্ত সম্পত্তির মালিক কি সন্তান সাব্যস্ত হবে? নাকি পিতাই থাকবে?
উক্ত সম্পত্তি বিক্রি করতে কি সন্তানের অনুমতি লাগবে? অনুমতি ছাড়া বিক্রি করলে বিক্রিত টাকা কি সন্তানের হবে? নাকি পিতার?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম

জবাবঃ-
সম্পত্তি পিতারই থাকবে।কেননা পিতা ঐ সম্পত্তির মালিকানা সন্তানকে হস্তান্তর করেনি। তাই ভবিষ্যতে বিক্রি করলে বিক্রিত টাকা পিতার বলে গণ্য হবে।এবং পিতার সমস্ত ওয়ারিছদের মধ্যে উক্ত টাকা বন্টিত হবে।এ হুকুম দিয়ানাতান তথা আল্লাহর সমীপে বান্দার হক হিসেবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...