আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
657 views
in সালাত(Prayer) by (80 points)
১) নামাযে একই বৈঠকে তাশাহুদ দুইবার পড়লে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

২) তাশাহুদের কিছু অংশ বা শব্দ যেমন আসসালামু আলাইকা আয়্যুহান নবিয়্যু দুইবার উচ্চারণ করলে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

৩)যে ব্যাক্তি শুদ্ধ ভাবে কুরআন আগে পড়তে জানত না। সে এখন কুরআন শুদ্ধভাবে পড়তে পারে।তাহলে তার কি পূর্বের সব নামাজ বাতিল হয়ে গেছে?

৪) তাশাহুদ এ ইবাদিল্লাহিস সলিহিল পড়ার সময় স তে এক আলিফ টানতে হয়।এক ব্যাক্তি তাশাহুদ পারে কিন্তু সলিহিন এর স তে যে এক আলিফ টানতে হয় তা জানত না।এই এক আলিফ না টানলে কি লাহণে জলি হবে?

তার কি এতদিনের সব নামাজ বাতিল হয়ে যাবে?

1 Answer

+1 vote
by (814,710 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/321 নং ফাতাওয়ায় বলেছি যে,
(১)
প্রথম বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।শেষ বৈঠকে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।

(২)
তাশাহুদের কিছু অংশ বা শব্দ যেমন আসসালামু আলাইকা আয়্যুহান নবিয়্যু দুইবার উচ্চারণ করাটা যদি প্রথম বৈঠকে হয়,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।

(৩)
পূর্বের নামাযকে আবার দোহড়াতে হবে না।

(৪)
https://www.ifatwa.info/4350 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,
নামাযের কেরাতে যদি তাজবীদে ভূল হয়,যাকে লাহলে খাফী বলা হয়,তাহলে উক্ত নামাযকে দোহড়ানের প্রয়োজন নেই। তাজবীদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1126 তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।

সুতরাং নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

এক আলিফ না টানলে লাহনে জ্বলী হবে না।নামাযও ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 482 views
...