আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
419 views
in পবিত্রতা (Purity) by (47 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


১.গতকাল যোহরের সময়ে মাসিক এর মতো হালকা গোলাপী রঙ এর কিছু বের হয়, যা টিস্যু দিয়ে বুঝি। তাই যোহর থেকে নামায পড়ি না। আর আমার মাসিক হলে পেট ফেপে যায়, এরকম ই হয়েছিলো। তাই মাসিক ধরে নেই। কাল থেকে আর নামায পড়ি না। কিন্তু আর তেমন কিছু বের হচ্ছে না। আমি কি ৩ দিন ওয়েট করবো? নাকি নামায পড়া শুরু করবো? আমার পিরিয়ডের সময় ও হয়ে গেছে। কিন্তু নরমাল ফ্লো তে হচ্ছে না।


২. মাসিক এর জন্য যে প্যাড ইউজ করি তা কি না ধুয়ে পেপারের কাগজে মুড়িয়ে ফেললে গুনাহ হবে? খবরের কাগিজে লেখা থাকে। এই কাগজ দিয়ে অপবিত্র জিনিস মুড়ালে কি কোনো সমস্যা?

1 Answer

0 votes
by (814,710 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7474 নং ফাতাওয়ায় এমন এক প্রশ্নের জবাবে আমরা বলেছি যে,
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।আরো জানুন- https://www.ifatwa.info/78

اذا عاودها الدم في العشرة بطل الحكم بطهارتها مبتدأة كانت او معتادة و كأنها لم تطهر اصلا
হায়েয বন্ধ হওয়ার পর দশ দিনের ভিতর আবার যদি হায়েয চলে আসে,তাহলে পূর্বের পবিত্রতার বিধান খতম হয়ে যাবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।যেমন ঐ মহিলা পূর্বে পবিত্রই হয়নি। (ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/৪৮৫, যাকারিয়া)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার তিন হয় নাই,তাই এটা ইস্তেহাযার রক্ত,সুতরাং আপনি নামায পড়বেন।

(২)
মাসিক এর জন্য যে প্যাড ইউজ করা হয়,সেই প্যাড পানিতে বা ডাস্টবিনে ফেলাই উত্তম।বিশেষকরে পানিতে ফেলাই পরিবেশের রক্ষার সহায়ক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 118 views
0 votes
1 answer 315 views
0 votes
1 answer 410 views
0 votes
1 answer 168 views
0 votes
1 answer 240 views
asked Mar 14, 2025 in পবিত্রতা (Purity) by Fariya Tabassum (11 points)
...