আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
386 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আমরা এক ভাই এক বোন ছিলাম। আমার বাবা - মা এক এতিম মেয়ের দায়িত্ব নিয়েছিলেন তার ১ বা ১.৫ বছর বয়েসে। তার মাতৃপরিচয় আমরা হারিয়ে ফেলেছি।  বর্তমানে সে এখনো নাবালিকা। আর আমার বাবা মারা গিয়েছেন। আমি এবং আমার বোন, সেই এতিম বোনের প্রতি নিজেদের বোনের মতোই স্নেহশীল।  সম্প্রতি আমি জানতে পেরেছি, ইসলামে সম্পত্তি নিয়ে পালক পিতার প্রতি পালক সন্তানের কোনো দাবী থাকে না ঔরসজাত সন্তানের মতো। পালক পিতা যদি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, তাহলে সে পেতে পারে। আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ায় কোনো ওসিয়ত করতে পারেন নি। কিন্তু আমরা ভাই বোনরা চাই সেই বোনের মনে কোনো কষ্ট না থাকুক।  তাই ইসলামি শরীয়ত অনুযায়ী  এমন কোনো সমাধান দিন, যাতে আমরা, আমাদের পিতা-মাতা দোষী না হই, এবং সেই বোনের কাছেও সম্পত্তি থাকে । উল্লেখ্য, পর্দাসহ অনেক ব্যপার লঙ্ঘন হতে পারে এই আশঙ্কায় আমরা তাকে পরবর্তীতে তার সম্পর্কে এই তথ্য জানাবো ঠিক করেছি । কিন্তু, যেহেতু তার পরিবার নেই, আমাদেরও জানা নেই তা নিয়ে। তাই তার পরিবারের কাছে যাওয়া বা সেখানে তার আর্থিক নিশ্চয়তার কোনো সম্ভাবনা নেই। তাই আমরা ভাই বোনদের পক্ষ থেকে তার জন্য কিছু করতে খুব আগ্রহী।

1 Answer

0 votes
by (92,400 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

এতিম সন্তানকে লালন পালনের উপর বিশেষ ফজিলত রয়েছে।

হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَنَا وَكَافِلُ الْيَتِيمِ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ وَقَرَنَ بَيْنَ أُصْبُعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الْإِبْهَامَ صحيح

 

সাহল (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ও ইয়াতীমদের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকবো। এ বলে তিনি তাঁর মধ্যমা ও তর্জনী (আঙ্গুল) একত্র করলেন। (আবু দাউদ ৫১৫০) 

 

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:أَنَا وَكَافِلُ الْيَتِيمِ لَه وَلِغَيْرِه فِى الْجَنَّةِ هٰكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطٰى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا. رَوَاهُ البُخَارِىُّ

 

সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এবং ইয়াতীমের লালন-পালনকারী, সে ইয়াতীম নিজের হোক বা অন্য কারো হোক জান্নাতে এরূপ হবো, এ কথা বলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন। তখন দু’ অঙ্গুলির মধ্যে সামান্য ব্যবধান ছিল। সহীহ : বুখারী ৬০০৫, তিরমিযী ১৯১৮, আবূ দাঊদ ৫১৫০, সহীহাহ্ ৮০০, সহীহ আত্ তারগীব ২৫৪১

আরো জানুনঃ

https://ifatwa.info/12724/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মেয়েটি মিরাস হিসেবে আপনার পিতার সম্পত্তি হতে কিছু পাবে না। তবে যেহেতু আপনাদের বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক আপনারা (ভাই-বোন আর মা থাকলে সেও একটা অংশের) মালিক হয়ে গেছেন। তাই আপনারা এখন চাইলে আপনাদের সম্পত্তি থেকে তার নামে লিখে (হিবা হিসেবে) দিতেন পারেন। তাহলে এর বদৌলতে অনেক অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...