আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

+1 vote
1,021 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)
আসসালামু আলাইকুম শাইখ
তাফসীরে ফি যিলালিল কুরআন পড়া যাবে কি না?
অনেকে বলেন সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ আলেম ছিলেন না।তাই তিনি নিজ মনগড়া ব্যাখ্যা দিয়েছেন।এবং কুরআন এর তাফসীর এর মত নয় এটি।তিনি নাকি ইখওয়ানী আকীদার লোক ছিলেন।
তাই তার তাফসীর গ্রহণ করা যাবে না।
আপনার মূল্যবান মতামত জানিয়ে বাধিত করবেন।
জাযাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (789,510 points)
বিসমিহি তা'আলা
জবাবঃ-
যারা বলেছেন,উনি মনগড়া ব্যখ্যা দিয়েছেন বা এটা সঠিক ব্যখ্যা নয়,তাদের উচিৎ সঠিক ব্যখ্যা জনসম্মুখে উপস্থাপন করা।এবং অসঙ্গতিকে দেখিয়ে দেয়া। উনার কিতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয়নি।তাই এই কিতাব সম্পর্কে এখনো কোনো হুকুম আরোপ করতে পারছি না।তাফসীর জানতে হলে যে এই কিতাব পড়তেই হবে, বিষয়টা এমন নয়।বরং তাফসীরের আরো অনেক মুফিদ কিতাবও রয়েছে।তাফসীর বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হলো,তাফসীরে তাবারী।যা প্রাথমিক যুগের তাফসীর।হাদীস বর্ণনার আকারে সনদ সহ কুরআনের তাফসীর তথায় বর্ণিত রয়েছে।আপনি যদি প্রাথমিক শিক্ষার্থী হন,তাহলে আপনাকে পরামর্শ দিবো যে,আপনি প্রথমে তাকী উসমানি দাঃবা লিখিত 'তাফসীরে তাওযিহুল কুরআন' পড়বেন। তারপর মুফতী শফী রাহ কর্তৃক লিখিত ও মুহি উদ্দিন খান রাহ কর্তৃক ভাষান্তরিত তাফসীরে মা'আরিফুল কুরআন অধ্যায়ন করবেন।এরপর যদি কোনো তাফসীর গ্রন্থ অধ্যায়ন করেন,এবং এই দুই তাফসীর গ্রন্থের সাথে বিরোধপূর্ণ মনে হয়,তাহলে এই দুই কিতাবে তাফসীরকে বিশুদ্ধ মনে করবেন।আল্লাহ আমাদের সবাই তাফসীর পড়ার এবং বুঝার ও সেই অনুযায়ী আ'মল করার তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...