আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
616 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)

আসালামুয়ালাইকুম। আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি confused। আমি একজন graphic designer। আমি বেশিভাগ বই তৈরি করি। এখন বই গুলা হচ্ছে বেশিরভাগ USA এর জন্য। অনেক সময় বইগুলো তে বিভিন্ন প্রাণীর ছবি দিতে হয়। এখন এইগুলোও হারাম না হালাল। আমি বিভিন্ন সাইট থেকে ছবি নিয়ে বই গুলা তৈরি করি।এই ধরনের বই। এই গুলা কি তৈরী করা হারাম না হালাল। আর এইগুলা বাচ্চা দের জন্য।https://www.amazon.com/Ocean-Animals-Activity-Book-Kids/dp/1951806034/ref=sr_1_1?crid=266CCA50DLTXN&dchild=1&keywords=sea+animal+coloring+books+for+kids+ages+4-8&qid=1595083190&s=books&sprefix=sea+animal+coloring%2Cstripbooks%2C489&sr=1-1

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিহি তা'আলা

জবাবঃ-

ছবি সম্পূর্ণ হারাম।বিস্তারিত জানতে দেখুন- 2253

নির্দিষ্ট কয়েকটি বিষয়ে ছবির অনুমোদন রয়েছে।তন্মধ্যে কিছু ক্ষেত্র রয়েছে,যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত।যেমন পাসপোর্ট ইত্যাদির জন্য ছবি তোলা।এবং কিছু ক্ষেত্র এমন রয়েছে,যাতে  ফুকাহাদের মতবিরোধ রয়েছে।এর মধ্য থেকে একটি হল,শিশুদের জন্য খেলনা ও শিশুদের জন্য শিক্ষা সংশ্লিষ্ট ছবি বিধান।

সুতরাং বলা যায় যে,শিশুদের জন্য ছবির বেলায় রুখসত রয়েছে কি না?এ সম্পর্কে ফুকাহাদের মতবিরোধ রয়েছে।অনেকেই পুতুল জাতীয় জিনিষকে শিশুদের জন্য হারাম ঘোষনা দিলেও শিক্ষার স্বার্থে ফটো-ছবি অনুমোদন দিয়ে থাকেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন- 320


সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

যেহেতু আপনার ছবির বিষয়টা শিশুদের শিক্ষার সাখে সংশ্লিষ্ট। সুতরাং এক্ষেত্রে ছবির হুকুমে শীতিলতা চলে আসবে। তবে সাবধান! এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে,যাতে করে ছবিতে কোনো প্রকার বেপর্দা ও উলঙ্গপনা চলে না আসে। আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 604 views
...