আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

+2 votes
374 views
in সাওম (Fasting) by (57 points)
closed by
আসসালামু আলাইকুম

আমি দীন ঠিকভাবে পালন শুরু করি ১৯ বছর বয়স থেকে, এর আগে দীন ঠিকভাবে পালন করতাম না।এখন আমার অতীতের বালেগ হওয়ার পর থেকে অনেক সিয়াম কাজা রয়েছে। বালেগ হওয়ার সময় মনে নেই আর কয়টি সিয়াম কাজা রয়েছে তাও মনে নেই। আবার ১৬/১৭ বছর বয়সে আমার হস্তমৈথুনের খারাপ অভ্যাস ছিলো( আমি জানতামও না তা হারাম)   যা পরে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ।  আমার মনে পড়ে আমি হয়তো হয়তো কোনো কোনো সিয়ামের সময় তা করেছি।  আস্তাগফিরুল্লাহ। আমি অবশ্য এটা জানতাম না যে এর মাধ্যমে সিয়াম ভংগ হয়। আর কয়টা সিয়ামের সময় করেছি তাও মনে নেই। এমতাবস্থায় আমার প্রশ্ন
১/ আমি সকল সিয়াম কিভাবে কাজা করবো।
২/ কাফফরা আদায় করতে হলে কিভাবে আদায় করবো।
৩/ কাফফারার সিয়ামে লাগাতার ২ মাস সিয়ামে মধ্যে ঈদ ও আইয়ামে তাশরীকের দিন পড়লে করণীয় কি।       
জাঝাকাল্লাহু খইর।
closed

1 Answer

–1 vote
by (789,510 points)
selected by
 
Best answer

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হস্তমৈথুনের দ্বারা বীর্যপাত হলে রোযা ভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে উক্ত রোযার কাযা আদায় করা আবশ্যক।  তবে এজন্য উক্ত রোযার কাফফারা দিতে হবে না। 
الصَّائِمُ إذَا عَالَجَ ذَكَرَهُ حَتَّى أَمْنَى يَجِبُ عَلَيْهِ الْقَضَاءُ، وَهُوَ الْمُخْتَارُ كَذَا فِي التَّجْنِيسِ والولوالجية وَبِهِ قَالَ عَامَّةُ الْمَشَايِخِ كَذَا فِي النِّهَايَةِ (البحر الرائق، كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده-2/475،
 الصَّائِمُ إذَا عَالَجَ ذَكَرَهُ حَتَّى أَمْنَى فَعَلَيْهِ الْقَضَاءُ، وَهُوَ الْمُخْتَارُ وَبِهِ قَالَ عَامَّةُ الْمَشَايِخِ كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ. وَإِذَا عَالَجَ ذَكَرَهُ بِيَدِ امْرَأَتِهِ فَأَنْزَلَ فَسَدَ صَوْمُهُ كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ.
وَلَوْ جُومِعَتْ النَّائِمَةُ أَوْ الْمَجْنُونَةُ جُنُونًا عَارِضِيًّا بَعْدَ نِيَّتِهَا حَالَةَ الْإِفَاقَةِ يَفْسُدُ صَوْمُهَا عِنْدَ الثَّلَاثَةِ كَذَا فِي الْخُلَاصَةِ.
فَإِنْ عَمِلَتْ امْرَأَتَانِ بِالسِّحَاقِ إنْ أَنْزَلَتَا أَفْطَرَتَا، وَإِلَّا فَلَا كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ، وَلَا كَفَّارَةَ مَعَ الْإِنْزَالِ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ.
«الفتاوى الهندية» (1/ 205)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কতটি রোযা রেখে আবার সেগুলিকে ভেঙ্গে ফেলেছিলেন,তার যদি কোনো সঠিক হিসাব আপনার কাছে না থাকে। তাহলে অনুমানের উপর ভিত্তি করে একটু বেশী ধরে প্রথমে রোযাগুলির একটার পরিবর্তে একটা কা'যা আদায় করে নিবেন।তবে কাফফরা লাগবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...