আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in সালাত(Prayer) by (22 points)
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ
আমার ১নঃ প্রশ্নঃ
যোহরের আগের চার রাকাত সুন্নত যদি আগে না পড়ি তাহলে সেই নামাজ কি সুন্নাতে মুয়াক্কাদা হিসেবে পড়বো নাকি নফল হিসেবে পড়বো।

দুই নং প্রশ্নঃ যদি আমি আমার ব্যবসা হারাম টাকা দিয়ে শুরু করি।

যেমন দোকান দোকানের পণ্য সবগুলো হারাম টাকা দিয়ে শুরু করি অর্থাৎ কিস্তির উপর টাকা তুলে অথবা সুদের উপর টাকা নিয়ে।
তাহলে আমি এই দোকান থেকে এখন যা উপার্জন করব সেই টাকাগুলো কি সব হারাম হবে নাকি হালাল হবে।

যদি হারাম হয় তাহলে হালাল করার পদ্ধতি কী?

1 Answer

0 votes
ago by (92,280 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/9878/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
জোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত এবং ফরজ নামাজের পর দুই রাকাত উভয়ই সুন্নাতে মুয়াক্কাদা। 
তাই তাহা আদায় করতেই হবে।
,
বিনা ওযরে ছেড়ে দেওয়া যাবেনা। ওযরবশত ছেড়ে দেওয়ার অভ্যাস করাও জায়েজ নেই।    
তিরমিজি শরীফের ৪২৪ নং হাদীসে এসেছেঃ 
عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ
আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের (ফরয) নামাযের পূর্বে চার রাকাআত এবং পরে দুই রাকাআত (সুন্নাত নামায) আদায় করতেন। —সহীহ। ইবনু মাজাহ– (১১৬১)। 
.
কেহ যদি জোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়তে না পারে,তাহলে তার জন্য জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে পূর্বের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া উচিত। (ফরজ শেষে দুই রাকাত সুন্নত পড়ার পর তা আদায় করে নিবে।) (আল মুহিতুল বুরহানি : ২/২৩২; ফাতহুল কাদির : ১/৪১৫; আদ্দুররুল মুখতার : ২/১২-১৩)
.
হাদীস শরীফে এসেছেঃ   
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهَا
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন দিন যোহরের প্রথম চার রাকাত সুন্নত পড়তে না পারতেন, তাহলে তা ফরজের পর আদায় করে নিতেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-৪২৬] 
.
তিরমিজি শরীফের ৪২৬ নং হাদীসে এসেছেঃ
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهُ .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যদি যুহরের পূর্বে চার রাকাআত না আদায় করতেন তবে যুহরের (ফরযের) পর তা আদায় করতেন।
,
ইবনে মাজাহ এর ১১৫৮ নং হাদীসে এসেছেঃ 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَزَيْدُ بْنُ أَخْزَمَ، وَمُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالُوا حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا فَاتَتْهُ الأَرْبَعُ قَبْلَ الظُّهْرِ صَلاَّهَا بَعْدَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ
আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের চার রাকআত সুন্নাত ছুটে গেলে, তিনি তা যোহরের দু রাকআত সুন্নাতের পর পড়তেন। (তিরমিযী ৪২৬)
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
.
১. প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি জোহরের ফরজ নামাজ আদায়ের পর প্রথমে দুই রাকাত সুন্নাত আদায় করবেন, তারপর চার রাকাত সুন্নাতের কাজা আদায় করবেন।
.
২. প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত উপার্জন হালাল হবে। তবে সুদের উপর টাকা নেওয়ার কারণে গোনাহ হবে। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে ও তওবা করতে হবে। 

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 64 views
...