আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমাদের বিয়ের আগে নিজেরদের মধ্যে ৩_৪ মাস কথা হয়েছে,
তখন থেকে আমার মধ্যে দ্বীনের প্রভাব আসতে শুরু করেছে,তখন একেবারে নতুন পর্যায়ে, দ্বীন জানতে পারবো এমন কেউ ছিলো না,ফ্যামিলি ও দ্বীনি নয়, ৩_৪ মাস পর আমরা বিয়ের স্বীদ্ধান্ত নি,কথাবার্তা ছাড়া অন্য কোন হারাম কাজ আমাদের মধ্যে হই নি, আমার স্বামী তার পরিবার কে জানানোর পর তারা আমার পরিবারের আর্থিক অবস্থা শুনে নিষেধ করে দেয়,তারা চাইছে মেয়ের আর্থিক অবস্থা ভালো এরকম মেয়ে
এদিকে আমার পরিবারকে সব বুঝিয়ে বলি আমার বিয়ের ও যথেষ্ট বয়স হয়ে গেছে,গোনাহের দিকে পা বাড়াতে চাচ্ছি না,
আমার বাবা _ মা রাজি ছিলো,বাবা অনুমতি দিয়েছে কিন্তু উপস্থিত ছিলো না,,আমার স্বামীর বাবা রাজি ছিলো না বিধায় সে পরিবার ছাড়া বিয়ে করে,সাক্ষী দুইজন ছিলো,মোহর ও ধার্য হয়েছে,ইজাব- কবুল ও হয়েছে,সাক্ষী দুইজন পুরুষ ছিলো,
এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিয়েটা বৈধ কিনা?