আমার পিরিয়ডের সম্ভবত নিদিষ্ট দিন নাই। কোন মাসে ৯ দিন,কোন মাসে ৮ দিন , কোন মাসে ৭ দিন ধরে চলে ।
গত ৯ মাসের পিরিয়ডের স্থায়িত্ব ছিল যথাক্রমে
৯ দিন , ৯ দিন, ৮ দিন, ৮ দিন, ৭ দিন, ৭ দিন, ৮ দিন, ৭ দিন, ৮ দিন
আর এই মে মাসে পিরিয়ড শুরু হয়েছে ৪ তারিখ আসর ওয়াক্তে। গতকাল থেকে টিস্যুতে পূর্ণ সাদা স্রাব পাচ্ছি তরল, কিন্তু পূর্ণ সাদা স্রাবএঁর সাথেই আবার মাঝে মাঝে সুতার মত স্রাব পাচ্ছি যেটা হাল্কা লালচে মত মনে হচ্ছে, কখনো হালকা হলদে আভার মত।
প্রশ্ন ০১ঃ ১০ দিন ধরে যদি এমন চলে (টিস্যুতে পূর্ণ সাদা স্রাব পাচ্ছি তরল, কিন্তু পূর্ণ সাদা স্রাবএঁর সাথেই আবার মাঝে মাঝে সুতার মত স্রাব পাচ্ছি যেটা হাল্কা লালচে মত মনে হচ্ছে, কখনো হালকা হলদে আভার মত।)
তাহলে এই ১০ দিনই পিরিয়ড ধরব?
প্রশ্ন ০২ঃ ৭/৮ তম দিনে যখন পূর্ণ সাদা স্রাব পাই টিস্যুতে তারপরেও কি আমার লজ্জাস্থানে টিস্যু রেখে বা পরিস্কার করার সময় হাতে সুতার মত স্রাব পেলেই টিস্যুতে রেখে বার বার চেক করা উচিত? নাকি টিস্যুতে একবার পূর্ণ সাদা স্রাব পেলেই আর একবারও চেক করে দেখব না। যা বের হওয়ার হোক।
দেখা যায় আমি পূর্ণ সাদা স্রাব টিস্যুতে দেখে গোসল করলাম এঁর কিছু পরে বা ২/১ ওয়াক্ত পরে পরিস্কার করার সময় হাতে সুতার মত স্রাব পাই। সেটা হাতে অফ হোয়াইট মনে হয় কিন্তু টিস্যুতে নিলে হাল্কা লালচে দেখায়, কখনো হালকা হলদে আভার মত।