السلام عليكم و رحمة الله و بركاته
ফেব্রুয়ারীর ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত আমার পিরিয়ড ছিলো। ৯ তারিখ থেকে সুস্থ হয়ে, সাদাস্রাব দেখেই সালাত শুরু করেছিলাম। মাঝখানে ৯ দিন সালাত পড়ার পর আবার ১০ দিনের দিন পিরিয়ডের মতোন ব্লিডিং হচ্ছে। ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো পিরিয়ড। কিন্তু মাঝে আমি তো সুস্থ হয়ে সালাত পড়েছি, রোজাও রেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আবার শুরু হওয়াতে কি করবো বুঝতে পারছি না।
আমাকে একটু ইমার্জেন্সি উত্তর দিলে মুনাসিব হতো উস্তায। এখন আমি কীভাবে সালাত, রোজা রাখবো বুঝতে পারছি না। জাযাকাল্লাহু খইরন উস্তায।