আসসালামু আলাইকুম, আমার একটি ছোট সম্পূর্ণ হালাল ব্যবসা রয়েছে।
১/ ব্যবসার প্রচারের জন্য তৈরী ভিডিওতে, ফিমেইল বা নিজের ভয়েসকে বিকৃত করে শ্রুতিমধুর না, বরং ফানি ভাবে শোনায়, এভাবে ভয়েসওভার দিয়ে ভিডিও বানানো যাবে কি? বা এটিকে পুরুষালী কন্ঠে পরিবর্তন করে ব্যবহার করা যাবে কি?
২/ ব্যবসার জন্য বানানো ভিডিও তে বিড়ালের ছবি বা বিড়ালের হাস্যকর কিছু অঙ্গভঙ্গি আছে এমন স্টিকার বা ইমোজি যুক্ত করলে, তাতে কি গুনাহ হবে?