বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋﻦ ﺟﺮﻳﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : " ﺳَﺄَﻟْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻋَﻦْ ﻧَﻈَﺮِ ﺍﻟْﻔُﺠَﺎﺀَﺓِ ﻓَﺄَﻣَﺮَﻧِﻲ ﺃَﻥْ ﺃَﺻْﺮِﻑَ ﺑَﺼَﺮِﻱ ."
আমি রাসূলুল্লাহ সাঃ কে হঠাৎ হারামে পতিত হওয়া দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাস করলাম।তিনি প্রতিউত্তরে বললেন,আমি যেন তাৎক্ষণাৎ দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেই। (সহীহ মুসলিম-২১৫৯)
রাসূলুল্লাহ সাঃ হযরত আলী রাযি কে ওসিয়ত করে বললেন,
« ﻳَﺎ ﻋَﻠِﻲُّ ﻻَ ﺗُﺘْﺒِﻊِ ﺍﻟﻨَّﻈْﺮَﺓَ ﺍﻟﻨَّﻈْﺮَﺓَ، ﻓَﺈِﻥَّ ﻟَﻚَ ﺍﻷُﻭﻟَﻰ ﻭَﻟَﻴْﺴَﺖْ ﻟَﻚَ ﺍﻵﺧِﺮَﺓُ »
হে আলী! তুমি গায়রে মাহরাম মহিলার দিকে লাগাতার দৃষ্টি দিও না।অযাচিত ভাবে প্রথমবার দৃষ্টি পড়ে গেলে কোনো সমস্যা নাই।দ্বিতীয়বার আর কখনো দৃষ্টি দিবে না। (সুনানু-আবি-দাউদ-২১৪৯,সুনানু তিরমিযি-২৭৭৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রিকশায় বসে চোখ খুলে দৃশ্য দেখলে, বা আমল করলে বা দুআ করলে কিংবা মোবাইল দেখলে সকল অবস্থাতেই যদি আগ্রহের সাথে বেগানা কোনো নারীর দিকে চোখ না দেওয়া হয়, অতঃপর হঠাৎ যদি কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, তাহলে এতেকরে কোনো গোনাহ হবে না।
(১) রিকশায় চলাচলের সময় যদব বিল্ডিং এবং আকাশের দৃশ্য দেখা হয়, এবং তখন হঠাৎ কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, তাহলে কোনো গোনাহ হবে না।
(২) যদি রিকশায় বসে আমল, দুআ বা মোবাইল দেখা হয়, তখন যদি কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে, তাহলে কোনো গোনাহ হবে না।
(৩) প্রশ্নের বিবরণমতে কোনো সমস্যা হবে না।