আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম।

আমার আম্মু জী বাংলা দেখে। নামাজ ও পড়ে না।আমি অনেক বলেছি জী বাংলা না দেখতে তারপর ও দেখে।এই জী বাংলার জন্য আমাদের ও সমস্যা হয়।আমার ছোট ভাই ১১বছরের বেশি বয়স সেও নামাজ পড়ে।এই জী বাংলার জন্য তার রাতে তাড়াতাড়ি ঘুমাতে সমস্যা হয়। আমার নানিও আম্মুকে নামাজ পড়তে বলে কিন্তু আম্মু শোনে না।আম্মু বলে যে,তার সময় হয় না।তার অনেক কাজ। আম্মুকে ওয়াজ শুনতে দিলেও শুনতে চায় না।আম্মুর এই জী বাংলা দেখার জন্য আমাদের দ্বীন মেনে চলতে একটু সমস্যা হয়। যেমন:রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারি না।আমি তাড়াতাড়ি ঘুমাতে পারলেও আমার ছোট ভাইটা পারে না।জী বাংলা দেখার ফলে আম্মুকে দাওয়াত দেওয়ার তেমন সুযোগ পাই না।কারণ সারাদিন আম্মু কাজ করে।যখন একটু ফ্রি হয় তখন জী বাংলা নিয়ে বসে।তাহলে দাওয়াত দিবো কখন? এরকম সমস্যাগুলো হয় জী বাংলা দেখার ফলে।

১) কিভাবে আম্মুকে নামাজী বানাতে পারি?

২)আমি কিভাবে আমার আম্মুকে জী বাংলা দেখা থেকে বিরত রাখবো?

৩)আমি চাচ্ছি জী বাংলা চ্যানেলটা লক করে দিতে।মানে লক করলে আমি পাসওয়ার্ড না দিলে কেউ খুলতে পারবে না।এটা করা কি ঠিক হবে? আবার ভয়ও পাচ্ছি যে,আম্মু যদি কোনো সমস্যা করে মানে আমার সাথে কথা বলবে না, খারাপ ব্যবহার করবে,ওয়াজ শুনতে দিলে শুনবে না এমন কিছু যদি হয় তাই ভয়ও পাচ্ছি। আমার চ্যানেল লক করাটা কি ঠিক হবে?

৪) অনেক সময় আম্মুকে বা পরিবারের লোকদের নিয়ে ফোনে ওয়াজ শুনতে গেলে হারাম প্রেম, পরকীয়া, স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক এই টপিক গুলো চলে আসে, তখন কি করবো? সবাই মিলে এই বিষয়গুলো শোনা কি ঠিক?এই বিষয় গুলো আসলে তখন আমার একটু লজ্জাও করে।যেমন: জান্নাত নিয়ে একটা ওয়াজ হচ্ছিল তখন সেখানে বলা হলো, প্রত্যেক গুনাহের বিপরীতে সওয়াবের কাজ আছে।আপনি পর পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন আপনার গোনাহ হবে কিন্তু আপনার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন আপনার সওয়াব হবে। এরকম বিষয় থাকলে পরিবারের লোকদের সাথে শোনা কি ঠিক?

৮)এই ওয়াজ টা সুন্দর ছিল ।আমি চেয়েছিলাম আম্মুকে শোনাবো। কিন্তু ঐ বিষয়টা আসার কারণে আম্মুকে ওয়াজটা শোনাইনি ।এটা কি ঠিক করেছি?আমি ছাড়া কেউ নাই যে, তার মাধ্যমে আম্মুকে শুনতে দিবো।গান-বাজনা মানুষকে হারাম সম্পর্কের দিকে, যৌনতার দিকে ধাবিত করে এই কথাগুলো আম্মুকে বলা কি ঠিক হবে?বলতে একটু লজ্জা লাগে । আবার আমি ছাড়া আম্মুকে এগুলো বলার মতো বুঝানোর মতো কেউ নাই। আমার নানি একটু ধার্মিক আছে কিন্তু নানি তো এতকিছু বুঝে না।

বিস্তারিত উওর দিয়েন হুজুর।জাযাকাল্লহু খইরন।

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন-

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَّحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

‘আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকার।’ (সুরা ত্বাহা : আয়াত ১৩২)

হাদীস শরীফে  এসেছে

أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ বলেন-আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন-প্রতিটি ব্যক্তিই দায়িত্বশীল। প্রতিটি ব্যক্তিই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইমামগণ দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষগণ তাদের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মহিলাগণ স্বীয় স্বামীর গৃহের দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দাস-দাসীগণ দায়িত্বশীল তার মনিবের সম্পদের ব্যাপারে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

(সহীহ বুখারী, হাদীস নং-৮৫৩
সহীহ মুসলিম, হাদীস নং-৪৮২৮
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৪৮৯
সুনানে আবু দাউদ, হাদীস নং-২৯৩০
মুসনাদে আহমাদ, হাদীস নং-৪৪৯৫
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৫৩৭৭
মুসনাদুশ শামীন, হাদীস নং-২৯৫১
মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৭৪৫
মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১০৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মাকে আপনাত বাবা সহ মাস্তুরাত জামাতে পাঠানোর পরামর্শ থাকবে। 

নামাজ না পড়ার শাস্তি সম্বলিত আয়াত ও হাদীস বলে তাকে বুঝাতে পারেন।

(০২)
আপনার বাবাকে বলবেন বাসাকে দ্রুত যেনো টেলিভিশন থেকে মুক্ত করে।

(০৩)
হ্যাঁ করতে পারেন।
তবে গুনাহ থেকে বাঁচতে এটি স্থায়ী সমাধান নয়। 

আপনাদের বাসাকে দ্রুত টেলিভিশন থেকে মুক্ত করতে হবে। 

(০৪)
এধরণের বয়ান সকলে মিলে না বসে আগে আপনি পুরো বয়ানটি শুনবেন, যাতে এ ধরনের কথা নেই,সেই বয়ান সকলে মিলে শুনবেন।

(০৮)
ঐ ওয়াজ তাকে আলাদা ভাবে শুনতে বলতে পারেন।

শালীনতা বজায় রাখার জন্য একসাথে বসে উক্ত কথা না শোনাই ভালো।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আমার বাবা নেই। সেক্ষেত্রে কি করবো?
আমি সবার বড়। আমার দুই ভাই আছে।বড়টা অষ্টম শ্রেণীতে পড়ে।বড় ভাইটাও টিভি দেখে।
by (769,290 points)
ঐ বড় ভাইয়ের সাথে আপনাকে মাকে মাস্তুরাত জামাতে পাঠাতে পারেন।

অথবা আপনার মামা বা মামার ছেলে, খালা বা খালার ছেলেদের সাথে আপনার মাকে মাস্তুরাত জামাতে পাঠাতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...