আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1 view
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আমি স্বপ্নে দেখলাম যে, আমি আমার স্বামীর সাথে আছি ( বাস্তবে আমি অবিবাহিত) আর আমি তার পাশে দাড়ানো। সম্ভবত আমি ডান হাত দিয়ে তার বাম ধরে রেখেছি ( হাত ধরে রাখার বিষয়টা আমার স্পষ্ট খেয়াল নেই, তাই সম্ভবত বললাম)। আর তার ব্যাবসায় অনেক লোকসান হয়েছে, সে কিছুটা মানসিক হয়রানি বা পেরেশানিতে আছে। আর এখন থেকে আমি তার ব্যাবসায় সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। মানে এই যে ব্যাবসার লোকসান হয়েছে, তাই এখন আমি আর আমার স্বামী একসাথে, আমরা দুজন মিলে আবার নতুন করে ব্যাবসা শুরু করবো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। আর এরপর দেখলাম আমরা একটা তালার সামনে। আমি ঐ আগের মতোই একইভাবে আমার স্বামীর পাশে একদম গা ঘেঁষে দাড়িয়ে আছি। তবে স্পষ্টত সে আমার ডান পাশে এবং আমি তার বাম পাশে দাড়ানো। আর স্বপ্নে তখন অদ্ভুত ভাবে আমি জানি আমার স্বামীর আগেও একজন স্ত্রী বা অন্য কোনো নারী ছিলো এবং আমি তার জীবনে দ্বিতীয় জন। এরপর আমার স্বামী একটা চাবি দিয়ে তালাটা খুলে ফেললো খুব সহজে। চাবি টা দিয়ে একটা ঘুরানি দিতেই তালাটা খুলে গেলো। আর স্বপ্নের মধ্যে তালাটা খুলে যাওয়ার পর আমিও কেমনভাবে যেনো জেনে গেলাম যে, এই যে তালাটা খুলে গেলো এর মানে আমার স্বামী তার আগের স্ত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসবে। আর স্বপ্নের মধ্যে শুরুতে যখন আমরা দুজন তালাটার সামনে দাড়াই তখন আমি আশা করেছিলাম তালাটা হয়তো খুলবে নাহ এবং তখন তালা খুললে কি হতে পারে সেটা আমি জানি নাহ। কিন্তু পরে তালাটা খুব সহজেই খুলে যায় চাবি দিয়ে একটা ঘুরানি দিতেই। আর ঐ ব্যাবসা সংক্রান্ত বিষয় নিয়ে যখন দেখছিলাম তখন অত্যন্ত পরিচিত একজন ধনী আন্টির চেহারাও দেখেছিলাম।পুরো স্বপ্ন টা জুড়ে আমি আমার স্বামীর বাম পাশে অত্যন্ত কাছাকাছি একদম  গা ঘেঁষে দাড়িয়ে আছি আর সে আমার ডানপাশে দাড়িয়ে আছে । আর তার মানসিক দুশ্চিন্তা বা পেরেশানি ব্যাবসার লোকসান ছাড়াও আরও অন্য কিছু ছিলো। মানে ব্যাবসার লোকসানের জন্য তো পেরেশানি আছেই, কিন্তু ব্যাবসার লোকসান বাদেও আরও অন্য কিছু ছিলো তার মানসিক দুশ্চিন্তার আর পেরেশানির কারণ। এই স্বপ্নের বিশেষ কোনো অর্থ আছে কি?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...