আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল।দয়া করে ভালো করে বুঝে মাসালা দিলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে।সম্পর্কে আমার ভাই-জি হয়।তার সম্পর্কে প্রশ্নটা ছিল।তার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তারপর ছেলে ও মেয়ের অনুমতিতে তারা গোপনে নিজেরা নিজেরা কোর্টে এপিটাফিট ও হুজুরের মাধ্যমে ইসলামী শরীয়া অনুযায়ী বিয়ে করে।সেখানে ছেলের পক্ষ থেকে ২জন ও মেয়ের পক্ষ থেকে ২জন করে মোট ৪জন স্বাক্ষীও ছিল।মেয়ের বয়স তখন ১৭ ছিল তাই তারা রেজিষ্ট্রেশন না করে এপিটাফিট করছিল।কিন্তু যখন সবাই জেনে যায় তখন মেয়ের পরিবারের কেউ বিষয়টা মেনে নেয়নি।উল্টো মেয়ে বলেছে ছেলে তাকে জোর করে বিয়ে করেছে।সে রাজি ছিল না।এরপরে মেয়ের পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় ১৮ বছরের পরে আগের ছেলের সাথে ডিভোর্স ছাড়া। মেয়ের পরিবার বলতে চাচ্ছে যে গোপনে ও মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করলে নাকি সে বিয়ে হয়না।
এখন আমার প্রশ্ন হলো ১ম বিয়েটা কি সত্যিই হয়নি? আর যদি ১ম বিয়েটা হয়ে থাকে তাহলে ২য় বিয়েটা কি হয়নি???
আর যদি ২য় বিয়েটা না হয় তাহলে আমার কি কোনো করনীয় আছে তাদেরকে বুজানো জন্য যে এইটা হালাল ভাবছে কিন্তু তা হারাম???? এতে আমার সাথে সম্পর্ক খারাপ হবে জেনেও কি আমার তাদেরকে বুজানো উচিত হবে?বিষয় টা জেনেও আমি যদি চুপ করে থাকি তাহলে কি আমার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَّ الۡمُحۡصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ۚ کِتٰبَ اللّٰہِ عَلَیۡکُمۡ ۚ وَ اُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ مُّحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ ؕ فَمَا اسۡتَمۡتَعۡتُمۡ بِہٖ مِنۡہُنَّ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ فَرِیۡضَۃً ؕ وَ لَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا تَرٰضَیۡتُمۡ بِہٖ مِنۡۢ بَعۡدِ الۡفَرِیۡضَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۲۴﴾ 

আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা (অন্যের বিবাহিতা স্ত্রী) তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমর সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মাহর অর্পণ করবে। মাহর নির্ধারণের পর কোন বিষয়ে পস্পর রাযী হলে তাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
(সুরা নিসা ২৪)

فتاوی ہندیہ   :
"لا يجوز للرجل أن يتزوج زوجة غيره وكذلك المعتدة."
(کتاب النکاح ،القسم السادس المحرمات اللتی یتعلق بہا حق الغیر،ج:۱،ص:۲۸۰،دارالفکر)
সারমর্মঃ-
কোনো পুরুষের জন্য অন্যের বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা জায়েজ নেই,অনুরুপ ভাবে ইদ্দতপালন রত কোনো স্ত্রীকে বিবাহ করা জায়েজ নেই।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত মহিলার ১ম বিবাহ শুদ্ধ ছিলো।

এ সংক্রান্ত জানুনঃ- 

এক্ষেত্রে তার জন্য ১ম স্বামী থেকে তালাক না নিয়ে এভাবে অন্যের সাথে বিবাহ বসে ঘর সংসার জায়েজ হচ্ছেনা।
এক্ষেত্রে তাদের যেনার সংসার হচ্ছে।
,
এই লোকটির সাথে বিবাহ বৈধ করার পদ্ধতিঃ-
এখন ঐ মহিলার জন্য করনীয় দ্রুত ১ম স্বামীর কাছে ফিরিয়ে যাওয়া।
যদি ১ম স্বামীর সাথে সংসার না করতে চায়,সেক্ষেত্রে তালাক চাইবে,তালাক চাওয়ার পরেও না দিলে আদালত বা কাজি সাহেবের স্বরনাপন্ন হয়ে খোলা তালাক দিয়ে ইদ্দত পালন করবে।

ইদ্দতকাল শেষ হয়ে গেলে ২য় স্বামীর সাথে বিবাহ বসবে বা অন্য কাহারো সাথে সে বিবাহ বসতে পারবে।

শরীয়তের উক্ত বিধানটি আপনি সেই মহিলাকে বা তার অভিভাবককে জানিয়ে দিন। এটা আপনার জন্য নৈতিক দায়িত্ব।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...