আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1 view
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (8 points)
আসসালামু আলাইকুম।

আমি সম্প্রতি একটি রিসার্চ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছি। এটি একটি ট্রাস্ট থেকে দেয়া হয় (যেটি একজন বিখ্যাত গবেষক এর নামে) তবে গবেষণাটা একটি সরকারি প্রতিষ্ঠানে করা হবে। এটা স্থায়ী চাকরি না, চুক্তিভিত্তিক এক বছরের জন্য তবে চার বছর পর্যন্ত বাড়ানো যাবে, এর বেশি না। মাসে মাসে বেতন দেয়া হবে, যে বেতন ওই ট্রাস্ট থেকে আসবে। আমি অনলাইনে সার্চ দিয়ে দেখেছি যে ওই ট্রাস্টের টাকা বিভিন্ন ব্যাংক থেকে সুদের মাধ্যমে আয় হয়, যদিও খুব বিস্তারিত তথ্য নেই। আমি এখানে এপ্লাই করার আগে ব্যাপারটা মাথায় আসেনি।

১. এখন আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যদি ট্রাস্টের টাকা হারাম হয় তাহলে আমার শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ কি হারাম হবে? এখানে উল্লেখ্য যে আমার যে কাজটি হবে সেটি ট্রাস্ট এর কোন কাজ না। এটি বিজ্ঞান বিষয়ক গবেষণা। ট্রাস্ট থেকে শুধু টাকা আসবে স্কলারশিপের মত।
২. যদি আমার বেতনটি হারাম হয় তাহলেও কি আমি কাজটা করে উপার্জিত টাকা সোয়াবের আশা ছাড়া দান করে দিতে পারব? তখন কাজ করার উদ্দেশ্য থাকবে শুধু কাজটা শেখা, অভিজ্ঞতা হওয়া, রিসার্চ পেপার হওয়া। আরো একটি কারণ হচ্ছে অনেকে জেনে গেছে, আর এখন মানা করে দিলে সবাইকে বোঝানো কঠিন হয়ে যাবে।

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...