আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
কোনো পর্দানশীন নারী যদি তার স্বামীর সাথে মেলায় ঘুরতে যায় সেটা কি জায়েজ হবে? মেলায় তখন খুব বেশি মানুষ ছিলোনা ভীড় ছিলোনা এবং নারী কথা বলার সময় সতর্ক ছিলো যাতে তার কন্ঠের পর্দা নষ্ট না হয়। ( একজন বলেছে যতই মানুষ কম থাকুক এবং পর্দা বজায় থাকুক মেলায় যাওয়া অনুচিত কাজ। ওখানে ফেতনার সম্ভাবনা থাকে এবং গান চলতে পারে।) কিন্তু এখন তো যেকোনো জায়গায় গান চলে, ফেতনার সম্ভাবনা থাকে তাহলে কি নারীরা স্বামীর সাথেও কোথাও ঘুরতে যেতে পারবেনা? সেক্ষেত্রে করণীয় কি? স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে তো ইসলাম সাপোর্ট করে তাহলে?