আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
113 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হুজুর, প্রথমেই বলবো যদি ব্যাখা খারাপ হয় তবে আপনি তা বলতে বা নিশ্চিত ব্যাখ্যা করতে সতর্কতা অবলম্বন করবেন। (আপনি করবেন জানি, তবুও বললাম) আর যদি ভালো হয়, তা ও বলবেন। মূলত আল্লাহ্ তা'আলার দিকনির্দেশনা এবং আমাদের করনীয় সমূহ গুলো বিস্তারিত ভাবে বলবেন, ইন শা আল্লাহ্।

১ম সপ্ন: আমি দেখলাম আমাদের পুরানো বাড়ির বারান্দা দিয়ে আমি নদী তে ঝাপ দিচ্ছি। (সে বাড়ির নিচে বাস্তবেও নদী ছিল,যার কারণে বাড়ি টা ভাঙ্গা হয় এবং আমরা ১৭-১৮ বছর আগে তা ছেড়ে দেই।) যাই হোক, ঝাপ দেওয়ার পরে আমি পানি তে সাঁতরিয়ে সামনে গিয়ে একটি নৌকা তে উঠি, তারপর কোথাও যাই।
পরের দিন আবারো নদী তে ঝাপ দিতে যাই, তবে নিচে তাকিয়ে দেখি খুবই বিশাল আকৃতির অনেক গুলো কুমির। এরপরের দৃশ্য, আমি আমার মা কে এই ঘটনা বলছি হাসতে হাসতে (আমাদের বর্তমান বাসায়)। আমার মা ও আমাকে তাঁর ঘটনা বললেন যে, তিনি একটা ট্রেনের থেকে নামতে গিয়ে তার নিচে পরে গিয়েছিলেন, কিন্তূ আলহামদুলিল্লাহ বেঁচে যান।
শেষ
এর মাঝে আরো কয়েকটি সপ্ন দেখি যেখানে আমি খুবই হাল্কা ভাবে, বা হয়তো আবার বেশি রূঢ় ভাবে আমার মা কে পর্দার বিষয়ে সতর্ক করছি। কিন্তূ উভয় স্বপ্নেই বাইরের কিছু মানুষজন মা এর পর্দার তোয়াক্কা করছে না কিছু টা তাচ্ছিল্যের সাথে আমার সামনেই। আমার কাছে নিজেকে দায়ী মনে হচ্ছিল। কাপুরুষ মনে হচ্ছিল।

(যা বাস্তবেও কিছু টা ঘটে নিচে উল্লেখিত ২য় স্বপ্নের আগের দিন, সেদিন আমাদের জীবনের একটি অনেক বড় সিদ্ধান্ত ও নেই আমরা। আলহামদুলিল্লাহ আমার মা চেষ্টা করেন তবে একদম খাস পর্দা না।)

২য় স্বপ্ন: আমি এবং আমার মা একটা ‌নৌকা তে, সাথে আরো কিছু মানুষ। চারদিকে অথৈ পানি, এর মাঝে মাঝে পনিতেই কোন এক শহরের কিছু অংশ, ডাব গাছ। ঘন মেঘ ওয়ালা আকাশ, বৃষ্টি পরছে।  মাঝে নৌকা চলছে, প্রচন্ড ঢেউ, এমন কি নৌকা শূন্যে উঠে পানির নিচেও চলে যায় ঢেউ এর মধ্যে। তবে আমি সহ কেউ ই খুব বিচলিত না, চুপচাপ। এভাবে চলতে চলতে নৌকা টা আরেকটা বড় নৌকা তে গিয়ে থামে এবং আমরা নামি। তবে সেই নৌকা তে আরো মানুষ জন ছিল, বৃষ্টি শেষ এবং নদী তুলনামূলক ঠান্ডা, রোদ ও ছিল তবে নিরাপদ লাগছিল না। পুরো পরিবেশ টা ই কেমন যেন অনিরাপদ আর গুমট লাগছিল।
শেষ।

উল্লেখ্য যে, আমাদের পুরো পরিবার ই অনেক বড় একটা পরিবর্তন, সিদ্ধান্ত এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, যার পরিণতি আল্লাহ্ তা'আলার কাছে সর্বোত্তম টা ই চাচ্ছি। কিন্তূ এই স্বপ্নগুলো এবং বাড়ির পরিবেশ টা যেন কেমন একধরনের দমবন্ধ অনুভুতি কাজ করছে।
by
আসসালামু আলাইকুম হুজুর, স্বপ্ন গুলো কি ভালো স্বপ্ন হিসাবে ধরা যায়? আমাদের কোন ভুল ত্রুটি গুলো শুধরানোর প্রয়োজন? 

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।আল্লাহ আপনাদের কল্যাণ করুক।আমীন।
(২) আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।আল্লাহ আপনাদের কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম হুজুর, স্বপ্ন গুলো কি ভালো স্বপ্ন হিসাবে ধরা যায়? আমাদের কোন ভুল ত্রুটি গুলো শুধরানোর প্রয়োজন? 
by (814,710 points)
দৈনিক পাঁচ ওয়াক্ত নামায সময় মত পড়বেন। সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক।আমীন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...