আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।


১.যেকোনো বিষয়ে শয়তান যখন আমাদের ওয়াসওয়াসা দেয়, আমরা তো সেটা শুনতে পাই না। আবার আমরা কখন কি চিন্তা করি, সেটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানতে পারে না। তাহলে শয়তানের ওয়াসওয়াসা অন্তরে প্রবেশ করে কিভাবে?


২.নাজাসাতে খফিফা পাক করার ক্ষেত্রে প্রথমে যেই বালতিতে এটি ধুবো, সেখান থেকে তিনবার নিংড়ানোর পর কি হাত এবং বালতিও তিনবার ধুতে হবে?


৩.বাসায় একটা বিড়াল পালি। ও পটি করার পর আমরা ক্লিন করি না। কারণ নিজেরটা নিজেই ক্লিন করে। মাঝে মাঝে ওর পটির স্থানে সামান্য লেগে শুকিয়ে থাকে। ও সেটা নিয়ে জায়নামাজে বসে, হিজাবে বসে। ওকে আমরা কোলে নিই। এক্ষেত্রে কি কাপড় নাপাক হয়ে যাচ্ছে?


৪.বিড় হিশু করার পর হাতে পায়ে লেগে থাকার সম্ভাবনা থাকে। ও সারা ঘরে হেঁটে বেড়ায়। এতে কি সারা ঘর নাপাক হয়ে যাচ্ছে?


৫.আইওএম এর একজন উস্তাদের থেকে পাওয়া একটা আমল, শুক্রবার আসরের পর সূরা আ'লা একবার পড়লে এবং ৬ নং আয়াত প্রতিদিন পড়লে দ্রুত হিফজ হয়। এটার রেফারেন্স কি? কেউ কেউ বলছে এটা বিদআত। এটা কি আসলেই বিদআত নাকি বূজুর্গের আমল?


৬.আমি একটা ড্রেস সেলাই করেছিলাম, যাতে ছোট ছোট পাখির আকৃতি আছে, শুধু আকৃতি বোঝা যায়। চোখ নাক কিছুই বুঝা যায় না। প্রথমে এটা খেয়াল করিনি। কয়েকদিন পরে সালাত শেষে জামাতে হাত বুলাতেই এটা খেয়াল করলাম। প্রাণীর আকৃতি টা এতটাই ছোট যে হটাৎ দেখলে কেউ বুঝতেই পারবে না। এখন প্রশ্ন হলো এটা পরা জায়েয হবে? এটা পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে?


৭.জিনিসপত্র রাখার জন্য একটা প্লাস্টিকে তাক ছিল বাসায়। ওটাতেও প্রজাপতির আকৃতি আছে। অনেক বছর হয়ে গেছে এটা কোনোদিন খেয়াল করিনি। হটাৎ করেই দেখতে পেলাম।একটা প্রজাপতি প্রায় হাফ ইঞ্চির মতো সাইজ। চোখ মুখ কিছুই নেই। এটা ব্যবহার করা যাবে?


৮.ঘরে ছোট বাচ্চা আছে, ও প্রানীর আকৃতি সম্পন্ন পুতুল দিয়ে খেলে। ঝুনঝুনিতে থাকে, মুরগি, হাঁস এগুলো। ঘরে এগুলো থাকলে নামাজ ইবাদত কবুল হবে?


৯.কারো সন্দেহ দূর করার জন্য অন্যের ব্যাপারে বললে কি গীবত হবে?


১০.টয়লেটে ফ্ল্যাশ থেকে নিচে ফোটা ফোটা পানি পড়ে। ফ্ল্যাশের পানি পাক এবং পানিটা কমোডের পাশে টাইলসের উপর পড়ে। ওই পানির ছিটা গায়ে পড়লে কি শরীর নাপাক হয়ে যাবে?


১১.যদি কোনো কাপড়ে নাপাকি থাকা বিষয়ে সন্দেহ হয় এবং সেই কাপড়ে নাপাকির সাইন বা গন্ধ না পাই, তখন কি করবো?


জাযাকিল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আল্লাহ তা'আল শয়তানকে অন্তনে ওয়াসওয়াসা প্রবেশ করানোর ক্ষমতা দিয়েছে। 
(২) নাজাসাতে খফিফা পাক করার ক্ষেত্রে প্রথমে যেই বালতিতে এটি ধুবো, সেখান থেকে তিনবার নিংড়ানোর পর হাত এবং বালতি কাপড়ের সাথে পবিত্র হয়ে যাবে।  তিনবার ধৌত করতে হবে না।
(৩) এক্ষেত্রে কাপড় নাপাক হবে না। তব যদি কাপড়ে দৃশ্যমান কোনো নাপাকি থাকে, তাহলে কাপড় অপবিত্র হিসেবে বিবেচিত হবে।
(৪) ঘরে দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে কাপড় পাক হিসেবে হবে।
(৫) এটা বূজুর্গের আমল।
(৬) যেহেতু প্রাণীর আকৃতি টা এতটাই ছোট যে হটাৎ দেখলে কেউ বুঝতেই পারবে না। তাই এটা পরিধান করলে নামাযে কোনো সমস্যা হবে না। 
(৭)  এটা ব্যবহার করা যাবে।।
(৮)  ছবিযুক্ত স্থানে নামায পড়া মাকরুহে তাহরিমী।  সেই নামাযকে আবার দোহড়িয়ে পড়া ওয়াজিব।
(৯) কারো সন্দেহ দূর করার জন্য অন্যের ব্যাপারে বললে গীবত হবে না। তবে মন্দ কিছু বললে গীবত হবে। হ্যা, একান্ত জরুরী হলে গীবত হবে না।
(১০) প্রশ্নের বিবরণমতে পানির ছিটা গায়ে পড়লে  শরীর নাপাক হবে না।
(১১) যদি কোনো কাপড়ে নাপাকি থাকা বিষয়ে সন্দেহ হয় এবং সেই কাপড়ে নাপাকির সাইন বা গন্ধ না পাই, তাহলে সেই কাপড়কে ব্যবহার করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...