আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
20 views
ago in পবিত্রতা (Purity) by (1 point)
আস্সালামু আলাইকুম।
একটা সমস্যার মধ্যে পড়ছি কিছুদিন পরপর। তাই মাসআলাটা জানা জরুরি।
আমার সারাদিনই  সাদাস্রাব হতেই থাকে ( তবে মাযুর হালত হয় না)।
তো নামায শেষ করে জায়নামাজে বসে ছিলাম দশ পনের মিনিট। তারপর উঠার সময় পায়জামা ভেজা অনুভব হয়। অর্থাৎ সাদাস্রাব হয়েছে। ঠিক কখন হয়েছে যেহেতু আমি সিউর না তাই ওযু করে নামাযটা আবার পড়ে নেই। কিন্তু ঐযে ভেজা নাপাক পাজামা নিয়ে জায়নামাযে বসে ছিলাম এতে কি জায়নামাজ টা নাপাক হয়ে গেছে?
( ভেজা অংশটা এরকম যে চিপলে পানি বের হবে না। জায়নামাজেও কোন নাপাকির আলামত নেই। কিন্তু আমার খুব সন্দেহ যে যেহেতু বসে ছিলাম এবং পায়জামা ও জায়নামাজ সরাসরি সংস্পর্শে ছিল তাই হয়তো জায়নামাজের ঐ অংশটা নাপাক হয়েছে। আমি বুঝতে পারছি না, এখন কি ঐ জায়নামাজ টা ধুইতে হবে?

1 Answer

0 votes
ago by (808,470 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উমর রাযি দিরহাম ও দিনারের যেই পরিমাণ নির্ধারণ করে দিয়েছিলেন, ফিকহের কিতাবাদিতে এক দিরহাম পরিমান বলতে সেই পরিমাণই উদ্দেশ্য।

১ দিরহাম= ৩.০৬১ গ্রাম (রূপা)
১ দিনার=৪.৩৭৪ গ্রাম (স্বর্ণ)

مأخَذُ الفَتوی
رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں رائج دراہم مختلف وزن کے تھے، حضرت عمر رضی اللہ عنہ نے درہم (چاندی کے سکے) اور دینار (سونے کے سکے) کے لیے وزن متعین فرمادیا، پھر وہی وزن درہم ودینار کے وزن کے لیے معیار بن گیا۔
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/787

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক দিরহাম সমপরিমাণ রক্ত কাপড়ে লেগে থাকলে নামায হয় না। জায়নামাযে এক দিরহাম পরিমাণ ভেজা থাকলে জায়নামাযকে ধৌত করা জরুরী। তবে এক দিরহামের কম হলে জায়নামাযকে ধৌত করা জরুরী হবে না। হ্যাঁ তখনোও ধৌত করা উত্তম হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...