আস্সালামু আলাইকুম।
একটা সমস্যার মধ্যে পড়ছি কিছুদিন পরপর। তাই মাসআলাটা জানা জরুরি।
আমার সারাদিনই সাদাস্রাব হতেই থাকে ( তবে মাযুর হালত হয় না)।
তো নামায শেষ করে জায়নামাজে বসে ছিলাম দশ পনের মিনিট। তারপর উঠার সময় পায়জামা ভেজা অনুভব হয়। অর্থাৎ সাদাস্রাব হয়েছে। ঠিক কখন হয়েছে যেহেতু আমি সিউর না তাই ওযু করে নামাযটা আবার পড়ে নেই। কিন্তু ঐযে ভেজা নাপাক পাজামা নিয়ে জায়নামাযে বসে ছিলাম এতে কি জায়নামাজ টা নাপাক হয়ে গেছে?
( ভেজা অংশটা এরকম যে চিপলে পানি বের হবে না। জায়নামাজেও কোন নাপাকির আলামত নেই। কিন্তু আমার খুব সন্দেহ যে যেহেতু বসে ছিলাম এবং পায়জামা ও জায়নামাজ সরাসরি সংস্পর্শে ছিল তাই হয়তো জায়নামাজের ঐ অংশটা নাপাক হয়েছে। আমি বুঝতে পারছি না, এখন কি ঐ জায়নামাজ টা ধুইতে হবে?