স্বপ্নে আমার খুব নিকটবর্তী এক কাফেলা থেকে এক লোক আমার কাছে আসে ,সেই কাফেলা আমি দেখতে পাচ্ছিলাম আমার অবস্থান থেকে, এবং বলে রাসূল (স.) ওই ব্যক্তির কাছে কাফেলার জন্য খাবার দিতে বলছেন (এখানে খাবার বা অন্য কিছু বলছেন আমার সঠিক মনে নাই কিন্তু কিছু একটা দিতে বলছেন)।তখন আমি বুঝতে পারি ওই কাফেলাতেই রাসূল (স.) আছেন।আমি তখন খুশিতে কল্পনা করছিলাম যে যেহেতু তিনি আমার কাছে চেয়েছেন আমি অবশ্যই আমার গরুর কাঁধের ওপর যে গোশত থাকে ঐটা দিবো।(মানে স্বপ্নে আমার কাছে ঐটা গোশত সবচেয়ে ভালো মনে হয়েছে)
এখন আমার করণীয় কী?
নোট: আমি ওইদিন ঘুমানোর সময় কি মনে আল্লাহ এর কাছে এই দুয়া করেছিলাম যে আল্লাহ আজকে স্বপ্নে প্লিজ জান্নাতের কিছু দেখায় দিও।