আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
16 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
السلام عليكم ورحمه الله وبركاته

উস্তাদ,,কাচের চুড়ি পড়ার বিধান সম্পর্কে জানতে চাই ان شاء الله  কেননা অনেকে বলে থাকে কাচের চুড়িতে আওয়াজ হলে সেটা পরা নাজায়েজ,,।কাচের চুড়িতে ঘন্টার মতো বড় আওয়াজ হয় না বরং মৃদু আওয়াজ হয়ে থাকে,,,এই ক্ষেত্রে কী মাহরামের সামনে একাধিক কাচের চুড়ি পরা যাবে? একাধিক কাচের চুড়ি পরলে স্বাভাবিকভাবেই কিছুটা মৃদু আওয়াজ হয়ে থাকে যা ঘন্টা বা বাদ্যের মতো না।

1 Answer

0 votes
ago by (91,290 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

নারীদের জন্য সকল প্রকার ধাতুর জেওরাত (গহনা, বালা ইত্যাদি) পরিধান করা জায়েয। আর সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি যদি প্রলেপযুক্ত হয় যেমন ইমিটেশনের আংটি তবে তা ব্যবহার করা বৈধ। আর প্রলেপবিহীন সরাসরি লোহা, তামা বা পিতলের হলে নির্ভরযোগ্য বক্তব্য অনুযায়ী তা ব্যবহার করা অনুত্তম।

سنن أبي داؤد: (کتاب الخاتم، رقم الحدیث: 4225، 277/4، ط: دار ابن حزم) عن أبي ذباب عن جدہ رضي اللّٰہ عنہ قال: کان خاتم النبي صلی اللّٰہ علیہ وسلم من حدید مَلوِيٌّ علیہ فِضۃٌ۔ قال: فرُبّما کان في یدي۔ قال: وکان المُعیقِیبُ علی خاتم النبي صلی اللّٰہ علیہ وسلم۔

الفتاوی الھندیۃ: (کتاب الکراہیۃ، 335/5) والتختم بالحدید والصفر والنحاس والرصاص مکروہ للرجال والنساء جمیعا … ولا بأس بأن یتخذ خاتم حدید قد لوي علیہ فضۃ أو ألبس بفضۃ حتی لا یری۔

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

,

কাচের চুড়ি পরা জায়েজ আছে। তবে চুড়ি পরিহিতা অবস্থায় গায়রে মাহরাম পুরুষদের সামনে গেলে সেক্ষেত্রে পূর্ণ পর্দার পাশাপাশি চুড়ি যেনো দৃশ্যমান না হয়, এবং একাধিক চুড়ি পরিধানের ক্ষেত্রে যেনো বাজনা না হয়, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

কেননা এতে পুরুষগন আকৃষ্ট হয়, যা জায়েজ নেই।

আরো জানুন - https://ifatwa.info/87436/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 359 views
...