আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
18 views
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (45 points)
আসসালামু আলাইকুম
১।আমার মেজ বোন জেনারেল ব্যাকগ্রাউন্ডের। ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ার।সে সেমিস্টার পরীক্ষা দেয় নি কারণ নিয়ত করেছে সহশিক্ষা ছেড়ে দিবে কিন্তু বাড়িতে কাউকেই জানায় নি।পড়াশোনা করছে না কিন্তু হলে অবস্থান করছে।বিয়ে করে স্বামীর ঘরে যেতে চায়।এমতাবস্থায় আমার বাবা কোনো ভাবে যদি জানতে পারে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাহলে হার্ট এটাক করতে পারে বা খারাপ কিছু ঘটতে পারে,আমার আরো ৪ জন ছোট ছোট ভাই বোন আছে যারা আব্বুর উপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে  আমার মেজ বোনের এমন সিদ্ধান্ত কি সঠিক??? সে কোনো আলেমের সাথে মুজাকারা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

আমরা বলতেছি তুমি পড়াশোনা চালায় যাও আর দুয়া কর ভালো ছেলে পেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত পড়াশোনা চালায় যাও।কিন্তু সে সেটাও মানে না,সে এই সিস্টেমে পড়বেই না।আব্বু বিসিএস ক্যাডার টাইপ ছেলে পেলে রাজি হবেন তাকে বিয়ে দিতে কিন্তু সে এভাবে পড়াশোনা বন্ধ করে দিলে দীনদার,বিসিএস ক্যাডার ছেলে পাওয়া খুবই ক কঠিন হবে,নাও মিলতে পারে।এক্ষেত্রে পড়ামর্শ চাই উস্তায ইং শা আল্লহ।

1 Answer

0 votes
ago by (91,290 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/43048/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
দ্বীনি শিক্ষা হোক বা দুনিয়াবি শিক্ষা হোক, ইসলামের বিধান হলো ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে এবং মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে পড়বে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এর প্রতি সর্বোচ্চ লক্ষ্য রাখা ও গুরুত্ব দেয়া আবশ্যক। 
,
■ কেননা, আল্লাহ তাআলা বলেন,
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء
মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী…। (সূরা আলি ইমরান ১৪)
,
■ রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنْ النِّسَاءِ
আমি আমার পরে মানুষের মাঝে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা রেখে যাই নি। (বুখারী ৪৮০৮ মুসলিম ২৭৪০)
,
■ ফাতাওয়া লাজনাতিদ্দায়িমাতে এসেছে,
 فلا يجوز للمرأة أن تَدرس أو تعمل في مكان مختلط بالرجال والنساء ، ولا يجوز لوليها أن يأذن لها بذلك
সুতরাং মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠানে পড়া-লেখা কিংবা চাকরি করা জায়েয হবে না যেখানে নারী-পুরুষের সহাবস্থান রয়েছে এবং অভিবাকের জন্য জায়েয হবে না তাকে এর অনুমতি দেয়া।  (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ১২/১৫৬)
,
★ একান্ত অপারগ অবস্থায় বা বিকল্প কোন পথ না পেলে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা জায়েয আছে। কেননা, الضرورات تبيح المحظورات     জরুরত নিষিদ্ধ কাজকে সিদ্ধ করে দেয়। (আলআশবাহ ওয়াননাযাইর ১/৭৮)
তবে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে পর্দা লঙ্ঘন বা আল্লাহর অসন্তুষ্টি মূলক কার্যক্রম সংঘটিত না হয়।
কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন ১৬)
,
যতদিন পর্যন্ত এই দেশে পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে, ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে উলামায়ে কেরামগন  কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেন।
১. শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২. চোখকে সব সময় নিচু করে রাখতে হবে, প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না। মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না। সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১
,
সহ শিক্ষা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ 
,
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
,
তিনি উপরোক্ত শর্তগুলি পুরোপুরি ভাবে মেনে ফ্রি মিক্সিং পরিবেশে পড়াশোনা  করতে পারেন। শর্তাবলি মেনে চলতে যা যা করা দরকার, তা তাই করতে হবে। দাঁতে দাঁত চেপে অন্তরকে কন্ট্রোল করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। যদি শর্তাবলী মেনে চলতে অনেক কষ্টকর হয়, তাহলে প্রয়োজনে ক্লাসে কম উপস্থিত হবেন। তদুপরি দৃষ্টিগত গুনাহ হলে ইস্তেগফার পাঠ করবেন।  
,
তিনি ইচ্ছাকৃতভাবে কোনো গায়রে মাহরামের দিকে নজর দিবেন না, অনিচ্ছায় নজর চলে গেলে সাথে চোখ ফিরিয়ে নিবেন।
তাদের সাথে কোনো কথা বলবেন না। বৈধ ও প্রয়োজনীয় কথা হলে দৃষ্টি অবনত রেখে অল্প সময়েও কথা বলে শেষ করবেন।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...