আসসালামু আলাইকুম
১।আমার মেজ বোন জেনারেল ব্যাকগ্রাউন্ডের। ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ার।সে সেমিস্টার পরীক্ষা দেয় নি কারণ নিয়ত করেছে সহশিক্ষা ছেড়ে দিবে কিন্তু বাড়িতে কাউকেই জানায় নি।পড়াশোনা করছে না কিন্তু হলে অবস্থান করছে।বিয়ে করে স্বামীর ঘরে যেতে চায়।এমতাবস্থায় আমার বাবা কোনো ভাবে যদি জানতে পারে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাহলে হার্ট এটাক করতে পারে বা খারাপ কিছু ঘটতে পারে,আমার আরো ৪ জন ছোট ছোট ভাই বোন আছে যারা আব্বুর উপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে আমার মেজ বোনের এমন সিদ্ধান্ত কি সঠিক??? সে কোনো আলেমের সাথে মুজাকারা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
আমরা বলতেছি তুমি পড়াশোনা চালায় যাও আর দুয়া কর ভালো ছেলে পেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত পড়াশোনা চালায় যাও।কিন্তু সে সেটাও মানে না,সে এই সিস্টেমে পড়বেই না।আব্বু বিসিএস ক্যাডার টাইপ ছেলে পেলে রাজি হবেন তাকে বিয়ে দিতে কিন্তু সে এভাবে পড়াশোনা বন্ধ করে দিলে দীনদার,বিসিএস ক্যাডার ছেলে পাওয়া খুবই ক কঠিন হবে,নাও মিলতে পারে।এক্ষেত্রে পড়ামর্শ চাই উস্তায ইং শা আল্লহ।