আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
4 views
ago in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (2 points)
edited ago by

জাজাকাল্লাহু খাইরন।
আমার যাকাত নিয়া আপনার উত্তরের https://ifatwa.info/139586/

কিছু সম্পুরক প্রশ্নঃ
১। বোনের নিসাব পরিমান সম্পদ টাকায় বা সাড়ে বায়ান্ন ভরি রূপা তে কিভাবে হিসাব করব?

২। সাড়ে বায়ান্ন ভরি রূপার বাজার দর কত ক্যারেট ধরবো। যেদিন দিবো  সেদিন এর হিসাব করবো কি?

বাজারে ২২ ক্যারেটের এক রেট আবার ২১, ১৮ এবং সনাতন এর আরেক রেট।
মানে যাকে দিবো তার নিসাব এর হিসাবটা বের করতে চাচ্ছি।
আমার কাছে ২৩ এপ্রিল এর বাজুস এর রেট আছেঃ 
২২ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৯০ টাকা
২১ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৬৫ টাকা
১৮ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪০০ টাকা
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৩০০ টাকা

৩ যদি আমার বোন যাকাত যোগ্য না হয়, তাহলে যাকে দিবো তার নিসাব পরিমান অর্থের হিসাব নেয়া তো কঠিন যদি সে সঠিক না বলে। কারন বেশির ভাগ ই তো অভাবি বলে নিজেকে।

৪। "(৫) বোনকে তার ভাই যাকাত দিতে পারবে যদি বোন নেসাব পরিমাণ মালের মালিক না থাকে। দুই বৎসরের যাকাতও দেওয়া যাবে।" - তাহলে আমি যখন দিবো তখন ই তার কাছে তার কাছে নিসাব পরিমান অর্থ থাকলে তাকে ২ বছরে যাকাত এর অর্থ দেয়া যাবে?

৫। আমি গত বছর হিসাব নিকাস করেছিলাম যাকাত এর কিন্তু দেয়া হয় নাই (আগের প্রশ্নে শেয়ার করেছি), তখন ও আমার প্লান ছিল যে বোনকে দিব, যদি তার নিসাব পরিমান অর্থ না থাকে?
কিন্তু গত বছর তো রূপার দাম কম ছিল, এবং আমার বোনের সম্পদ যা নিসার এর বেশি ছিলো সম্ভবত।
পরে যেহেতু আমি নিজেই যাকাত দেই নি শয়তানের প্ররোচনায় পরে, এবং এই বছর যদি ২ বছরের যাকাত একসাথে দেই এবং সেটা আমার বোন পাওয়ার যোগ্য হয়, তাহলে কি আমার বোন কে গত বছরের যাকাত এর টাকা ও দেয়া যাবে?
নাকি আমি প্লান করে এই বছর বোনকে দেয়ার জন্য ওয়েট করেছি, যদি ও আমি তো জানতাম না যে এই বছরে রূপার দাম বাড়বে।
আমি খুজ করতেছিলাম কোথায় দিবো, এর মধ্যে ব্যাক্তিগত ঝামেলায় পরে ভুলে গেচি + আলসেমি + সবকিছু মিলে
দয়া করে জানাবেন, যাতে আমি দ্রুত যাকাত এর টাকা টা আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন।

জাজাকাল্লাহু খাইরন।

1 Answer

0 votes
ago by (766,080 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

https://www.ifatwa.info/9598/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
যাকাত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:
﴿خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٠٣﴾ [التوبة: 103]
“তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দো‘আ কর, নিশ্চয় তোমার দো‘আ তাদের জন্য প্রশান্তিদায়ক”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ٣٤﴾ [التوبة:34]
“যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ ١٨٠﴾ [آل عمران:180]

“আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৮]
,
শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের যাকাত যখন আদায় করবেন, তখনকার বাজারদর অনুযায়ী যাকাত আদায় করতে হবে। সুতরাং যাকাত বর্তমান বাজার মূল্য হিসাবেই আদায় করতে হবে। 

কেননা যাকাত ওয়াজিব হচ্ছে স্বর্ণের উপর। আপনার কাছে যে স্বর্ণ আছে তার ২.৫% যাকাত দিতে হবে। সুতরাং যাকাত আদায়ের সময় স্বর্ণ দিবেন বা তখন স্বর্ণের যে মূল্য হয় তা আদায় করবেন।
(আলজামেউস সগীর পৃ. ১৫; বাদায়েউস সানায়ে ২/১১১; আলমুহীতুল বুরহানী ৩/১৬৭; রদ্দুল মুহতার ২/২৮৬)

যাকাত দেওয়ার নিয়ম: ব্যক্তির মালিকানায় যে ক্যারেট স্বর্ণ রয়েছে সেই ক্যারেটের একগ্রাম স্বর্ণের বাজার দর জানবে প্রথম। যদি একাধিক ক্যারেটের স্বর্ণ থাকে, যে ক্যারেট স্বর্ণ বেশি আছে তার বাজার দর জানবে, অতঃপর একগ্রাম স্বর্ণের মূল্যকে তার নিকট যে ক’গ্রাম স্বর্ণ রয়েছে তার সংখ্যা দিয়ে পূরণ দিবে। এভাবে স্বর্ণের গ্রামকে মুদ্রায় পরিণত করবে, অতঃপর ক্যালকুলেটর দিয়ে মোট মূল্য থেকে ২.৫% বের করবে, যে অংক আসবে তাই স্বর্ণের যাকাত।

উদাহরণ: কেউ ২১ ক্যারেট ১০০ গ্রাম স্বর্ণের মালিক, সে তার যাকাত বের করার জন্য প্রথম ২১ ক্যারেট স্বর্ণের বাজার দর জানবে, যদি একগ্রাম স্বর্ণের দাম হয় ১০,০০০ টাকা, যাকাতের হিসেব হবে নিম্নরূপ: ১০০ (গ্রাম-স্বর্ণ)* ১০,০০০ (টাকা, যা একগ্রাম স্বর্ণের মূল্য)* ২.৫% (যাকাত) অর্থাৎ ১০০* ১০,০০০* ২.৫%=২৫০০০ টাকা।
,
 وتعتبر القيمة يوم الوجوب وقال: يوم الأداء (الدر المختار مع رد المحتار، زكريا-3\211، كرتاشى-2\276، فتح القدير، كتاب الزكاة، فى العروض-2\219، مصرى)
সারমর্মঃ-
যাকাত ওয়াজিব হওয়ার দিনের মূল্য গ্রহনযোগ্য হবে। কেহ কেহ বলেছেন যাকাত আদায়ের দিনের মূল্য গ্রহনযোগ্য হবে। 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
বর্তমান সাড়ে ৫২ ভরি রুপার দাম কত? আপনি বাজার যাচাই করবেন, এরপর সমপরিমাণ মূল্যের টাকা আপনার বোনের রয়েছে কিনা সেটি লক্ষ্য করবেন।

(০২)
এক্ষেত্রে গরিবের ফায়দার দিক লক্ষ্য করে সর্বনিম্ন ক্যারেটের হিসাব করার তাগিদ উলামায়ে কেরামগন দিয়ে থাকেন।

যেদিন আপনার বোনের উপর যাকাত ফরজ, সেই দিনের রুপার রেট হিসাব করবেন।

(০৩)
এক্ষেত্রে কেহ যদি মিথ্যা কথা বলে, দরিদ্র না হওয়া সত্ত্বেও দরিদ্র বলে যাকাত গ্রহণ করে, তাহলেও আপনার যাকাত আদায় হয়ে যাবে।

(০৪)
তার মালিনানায় নিসাব পরিমান অর্থ থাকলে তো তাকে যাকাত দেয়া যাবেনা।
এমতাবস্থায় সে যাকাত গ্রহনের হকদার থাকবেননা।

(০৫)
আপনার বোনকে এখন আপনি যাকাত দিতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনার বোন যদি বর্তমানে নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয়ে থাকে সেক্ষেত্রে তাকে যাকাত দিতে পারবেন। আর যদি তিনি নেছাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে তাকে যাকাত দিতে পারবেন না। 
,
যাকাত আদায়ের খাত সম্পর্কে বিস্তারিত জানুনঃ  
https://ifatwa.info/5678/


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...