জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
আল্লাহ তায়ালা বলেন
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে ঔষধের দোকানদার গুনাহগার হবে।
(০২)
যে টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত তার উচিত, টিকার মেয়াদ বা টিকাটি রোগীকে দেয়ার উপযুক্ত কিনা এটা যাছাই করা।
এক্ষেত্রে ঐ ব্যক্তি অনিচ্ছায় এগুলো চেক না করে রোগীকে ভুল টিকা দিলে গোনাহগার হবে।
(০৩)
হ্যাঁ, এক্ষেত্রে দোকানদার বা টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত রোগীর হত্যাকারী বলে গণ্য হবে।
তবে এটি কতল বিল খাতা।
ইচ্ছাপূর্বর হত্যার শাস্তি তার উপর আরোপ হবেনা।
(০৪)
সতর্কভাবে কাজ করলে সবই সম্ভব। এক্ষেত্রে যে ওষুধ বিক্রি করতেছে, প্রথমে ঔষধ কেটে দেওয়ার সময় যেখানে মেয়াদ লেখা থাকে না সেদিক হতে কেটে দিবে। অথবা উক্ত ঔষধের প্যাকেটের গায়ে দেখতে হবে, যেগুলো দেখে এ সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা যায়।