হুজুর দয়া করে উত্তর গুলো দেন প্লিজ।আমি মাত্র ৮ম শ্রেণিতে পড়ি, কেওকে লজ্জায় বলতেও পারি না।বললে আমার যে অনেক উপকার হতো।আমি একজন ছেলে।আমি হানাফী মাযহাব অনুসরণ করি। লজ্জাতে কাওকে বলতে পারি না এইসব।তাই দয়া করে উত্তর দিলে উপকার হতো-
১.ফরয গোসলের সুন্নাত নিয়ম টা কি?ধাপে ধাপে বললে বেশি ভালো হত।
২.ছেলেদের মাথার চুলের গোড়ায় পানি পৌছানো কি ফরয? আর এর নিয়মটাও বলবেন যে কিভাবে ছেলেদের মাথার চুলের গোড়াতে পানি দিবো,আমি তো আসলে বেশি জানি না?এই চুলের গোড়াতে পানি দেওয়া তো কষ্টকর। সুন্নাত নিয়ম টা বলিয়েন।কিভাবে
৩.কান,নাভি,চোখের ভ্রুতে কিভাবে পানি পৌছাবো?আলাদা করে বলিয়েন যেমন -কান-..........
চোখের ভ্রু-................
৪.দাড়ি বড় হলেও কি পানি গোড়াতে দেওয়া লাগবে?আর ছোট হলেও কি গোড়াতে দেওয়া লাগবে?আলাদা করে বলিয়েন।
৫.শরীরের লোম বড় হলে কিভাবে পানি দেব?
৬.নাকের নরম অংশ কোনটা জানি না তো?বলবেন
৭.ডানে ৩ বার বামে ৩৷ বার পানি কিভাবে দিবো দেহে।বালতি থেকে মগে করে কিভাবে দিবো?পুরো নিয়ম টা বলবেন।বাম হাতে করে মগে পানি নিয়ে পরে ডানে দিবো নাকি কি করবো?মানে ডানে বামে কিভবে সুন্নাহ মোতাবেক পানি দিবো ফরয গোসলে?এইটা একটু ব্যাখ্যা করে বলিয়েন যে বালতি থেকে কিভাবে এই টা করবো সুন্নাহ মোতাবেক, নিয়ম সহ
৮.অন্ডকোষ এ একটু পানি লাগ্লেই কেমন ছোট হয়ে বেশি ভাজ পরে যায়।তো কিভাবে পানি চামড়া র গোড়া তে দিবো? নিয়ম
৯.হাত পা এর নখের ভিতরে পানি দেওয়ার নিয়ম কি?
১০.হুজুর ফরয গোসলে কুলি করবো কি এক হাতে পানি নিয়ে নাকি পুরো দুই হাতে পানি নিয়ে, সুন্নাত নিয়ম কোনটা?কারণ এক হাতে নিলে কম পানি হয় আর মুখ এর ভিতরেও মনে হয় পুরো ভিজে না, আবার দুই হাতে নিলে বেশি হয় মনে হয় অপচয় হবে??ফতোয়া টা কি হবে শুধু ফরজ গোসলে?আপনার কোনটা করেন?
১১.নিয়ত কি মুখে বলা লাগবে নাকি মনে মনে ভাবলেই হবে।যে
'আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্য গোসল করার নিয়ত করলাম'৷ এটা হবে নাকি ফরয উল্লেখ করতে হবে" যে আমি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে ফরজ গোসল করার নিয়ত করলাম" -''মানে মোট কথা নিয়ত কি করবো?আর মুখে বলা লাগবে নাকি মনে মনে, ছওয়াব বেশি কোন্টাতে
১২.হুজুর আমি নিয়ম মোতাবেক প্রত্যেক শুক্রবার দিন ফরয গোসলের মতো করে গোসল করি তো এখানে কিভাবে নিয়ত হবে?১০ নং প্রশ্নের ১ম নিয়ত করবো নাকি ফরয গোসল উল্লেখ করা লাগবে?
১৩.নাকের সব লোমে কিভাবে পানি পৌছাবো?
মাফ করবেন।আসলে সব সঠিক না জানার কারণে জিজ্ঞেস করলাম কিছু মনে করিয়েন না শায়েখ।যদি ব্যাখ্যা করে সব বলতেন এই প্রশ্নের উত্তরগুলো তাহলে সবচেয়ে ভালো হয়।
জাযাকাল্লাহ