আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
(একজন বোনের পক্ষ থেকে প্রশ্ন করছি)
কবিরাজির সাথে যুক্ত ব্যাক্তি যদি আলিমাহ হয়, তার থেকে কি ফারজে আইন এর ফিকহ/মাস'আলা সম্পর্কে ইলম অর্জন করা যাবে? উস্তাযাহ হিসেবে তাকে অনুসরণ করা যাবে?
টাকা নিয়ে কোনো বুজুর্গ কে দিয়ে জিন আনানো এরপর ঐ জিন চালান দিয়ে রুকইয়া করাবে এমন কিছুর সাথে যদি কোনো আলিমাহ জড়িত হয়। সেটা কি কুফরি নাকি সঠিক?
রুকইয়া কোর্সে জেনেছিলাম যে মুসলিম জিন কখনো এসমস্ত কাজে সম্মত হয়না। আর জিনকে কখনো মানুষ পরিচালনা করতে পারেনা। যে একথা বলবে সে মিথ্যাবাদী। মূলত জিনই ব্যাক্তিকে পরিচালনা করে। এই প্রক্রিয়া অবশ্যি ভণ্ডামি।
কেউ এরকম কাজের সাথে জড়িত থাকলে তার থেকে ইলম নেওয়া বা তাকে উস্তাযা হিসেবে অনুসরণ করা যাবে?