জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীসে এসেছে,
যে মানুষের সম্পদ পরিশোধের নিয়তে (ঋণ) নেয়, আল্লাহ তার পক্ষ থেকে পরিশোধ করে দেন। আর যে আত্মসাতের উদ্দেশ্যে নেয়, আল্লাহ তা ধ্বংস করে দেন। -সহীহ বুখারী, হাদীস ২৩৮৭
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ ".
মুসাদ্দাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যাক্তির (ঋণ আদায়ে) টালবাহানা করা জুলুম।
(বুখারী শরীফ ২২৪২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর ঋণ পরিশোধ করা আবশ্যক।
এক্ষেত্রে হায়াত মওতের কথা বলা যায় না। এমনও তো হতে পারে এ ঋণ পরিশোধের আগেই আপনি মারা গেলেন আর আপনার ওয়ারিশরা সেই ঋণ পরিশোধ করলো না!
সুতরাং এমনটি হওয়ার যেহেতু সম্ভাবনা রয়েছে, তাই এক্ষেত্রে ঋণ তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়ার পরামর্শ থাকবে।
এক্ষেত্রে ঋণদাতারা যদি আপনাকে আরো সময় দেয়, ঋণ পরিশোধ করতে আরও নির্দিষ্ট আকারে সময় বাড়িয়ে দেয়,আপনাকে সুযোগ দেয়, সে ক্ষেত্রে তাদের থেকে অনুমতি নিয়ে আপনি চাইলে উল্লেখিত টাকা দিয়ে উপরোক্ত কার্যক্রম গুলো পরিচালনা করতে পারেন।
(০২)
আপনার জানামতে আপনি যেহেতু পায়ে কোনো ভেজার আলামত অনুভব করেননি,সুতরাং আপনার পা নাপাক হয়নি,সারা বাড়িও নাপাক হয়নি।