আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (30 points)

১.মেয়েদের জন্য মা-বাবার সাথে থেকে সহশিক্ষা বিশ্ববিদ্যালয় এ পড়া উত্তম নাকি হোস্টেল বা ব্যাচেলর বাসায় থেকে সহশিক্ষা মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া উত্তম?
২. মেয়েদের কি মেলায় স্টল দেয়া জায়েজ?
৩. কোনো দোকানে যদি এমন কোনো ক্রেতা আসে, যার ইনকাম হারাম এটা দোকানদার জানে, তাহলে দোকানদারের জন্য ঐ ক্রেতার কাছ থেকে পণ্যের দাম বাবদ পাওয়া টাকা কি হালাল হবে?
৪.বাবার আর্থিক স্বচ্ছলতা থাকলে কোনো মেয়ের জন্য পর্দা বজায় রেখে ইনকাম করা কি জায়েজ হবে?  যেমন- টিউশন,ফ্রিল্যান্সিং, হোমমেড খাবার বিক্রি ইত্যাদি বা মেয়েদের সাথে সংগতিপূর্ণ কাজ করে ইনকাম করা?
৫. যদি কেউ কোচিং-এ ভর্তি হয় এমন টাকা দিয়ে যেটা রেজি. ফি দিয়ে রেজিস্ট্রেশন করা এক প্রতিযোগিতার প্রাইজমানি ছিল , তাহলে ঐ কোচিং থেকে কোনো পুরষ্কার পেলে সেটা নেয়া কি জায়েজ হবে?

1 Answer

0 votes
ago by (765,270 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/19148/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
    
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ

অর্থ : আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}

হাদীস শরীফে মাহরাম ব্যতীত সফর করতে নিষেধ করা হয়েছে।অবস্থানের নিষেধ তথায় আলোচিত হয়নি।সুতরাং মহিলার জন্য এমন কোনো স্থান যেখানে নারী-পুরুষের অবাধ মেলামেশা নেই, এবং যেখানে অত্যন্ত গুরুত্ব সহকারে শরয়ী পর্দার যথেষ্ট  ব্যবস্থা রয়েছে। সেখানে মহিলা অবস্থান করতে পারবে। তাই মহিলা হোষ্টেলে উপরোক্ত শর্তাদি পাওয়া গেলে সেখানে অবস্থান করে নারীরা লেখাপড়া করতে পারবে।অন্যথায় জায়েয হবে না।

আরো জানুনঃ- 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে হোস্টেল বা ব্যাচেলর বাসায় থেকে সহশিক্ষা মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরামর্শ থাকবে। 
তবে পর্দা ও শরীয়তের যাবতীয় বিধান মেনে ফিতনার আশংকা না থাকতে হবে এবং সেই হোস্টেলে অত্যন্ত গুরুত্ব সহকারে শরয়ী পর্দার ব্যবস্থা থাকতে হবে,নিরাপদ হতে হবে  

ইজ্জত আব্রুর হেফাজতের ক্ষেত্রে যেনো কোনো সমস্যা না হয়।
সেদিকে কর্তৃপক্ষ সহ সকলের পূর্ণ খেয়াল রাখতে হবে।

ফিতনাহ থেকে পূর্ণ নিরাপদ থাকতে হবে।

তবে বিশ্ববিদ্যালয়টি আপনার বাড়ি থেকে ৭৮+ কিলোমিটার দূরত্বে হলে সেক্ষেত্রে মাহরাম পুরুষ সহকারে আপনার সেখানে যাতায়াত করতে হবে।

(০২)
জায়েজ নয়।

(০৩)
স্পষ্ট ভাবে ক্রেতার সম্পদ হারাম জানার পরেও বিক্রয় করলে সেই টাকা বিক্রেতার জন্য হালাল হবে।
তবে সতর্কতামূলক তার কাছে পন্য বিক্রয় না করাই উচিত । 

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
সে অবিবাহিতা হয়ে থাকলে এক্ষেত্রে বাবার অনুমতি সাপেক্ষে ইনকাম করলে এবং পূর্ণ ভাবে শরয়ী মধ্যে থেকে ইনকাম করলে, তাহলে তাহা তার জন্য বৈধ হবে।

(০৫)
জায়েজ হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...