আসসালামু আলাইকুম।
১. একটা জামা কতটুকু স্বচ্ছ হলে সেটা পরে নামাজ পড়া যাবেনা? অর্থাৎ কীভাবে বুঝব সেটা? একটা কাপড়ের রং গাঢ় নেভীব্লু হওয়ায় কেউ একদম চোখ কাছে না আনলে ধরতে পারেনা৷ সাধারণ দূরত্বে অস্বচ্ছই লাগে, কিন্তু আঙুল কাপড়ের পেছনে একদম কাছাকাছি এনে লাগিয়ে ধরলে খুবই হালকা বাদামী রংয়ের মত লাগে, নখগুলোও যেন হালকা বোঝা যায়। এটা পরে কি নামাজ হবে? আমি সুতি যত নরম কাপড় দেখি প্রায় সবই এমন৷ একটু পুরনো আরামদায়ক হয়ে গেলেই এমন হয়ে যায়।
২. কোনো লেখক যদি নিয়ত করেন যে অনলাইনে ইসলামিক গল্প-উপন্যাস লিখবেন যাতে মানুষ হারাম গল্পের দিকে না যায়(যেহেতু এখন সব লেখাতেই হারামের নরমালাইজেশন থাকে) তাহলে ফ্রেন্ডলিস্টের বইপড়ুয়া বা নিয়মিত গল্প পড়ে(হারামগুলোই পড়ে) এমন কাউকে ওই লেখককে ফলো করার আহবান করা উত্তম হবে?
উল্লেখ্য যে, ফ্রেন্ডলিস্টের পাঠকেরা কি নেশায় পড়ে যাবে কীনা এটা আমার ধারণা নেই। তবে লেখক বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে লেখা দেন, এবং গল্পেও একদমই কোনো হারামকে পছন্দ করা বা নরমাল করা এমন পাইনি।