আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
33 views
ago in পবিত্রতা (Purity) by (6 points)
edited ago by
আমি একজন ছেলে।আমি হানাফী মাযহাব অনুসরণ করি।আমার বয়স এখনো অনেক কম। লজ্জাতে কাওকে বলতে পারি না এইসব।তাই দয়া করে উত্তর দিলে উপকার হতো-
১.ফরয গোসলের সুন্নাত নিয়ম টা কি?ধাপে ধাপে বললে বেশি ভালো হত।
২. মাথার চুলের গোড়ায় পানি পৌছানো কি ফরয? আর এর নিয়মটাও বলবেন যে কিভাবে মাথার চুলের গোড়াতে পানি দিবো,আমি তো আসলে বেশি জানি না?এই চুলের গোড়াতে পানি দেওয়া তো কষ্টকর। সুন্নাত নিয়ম টা বলিয়েন।কিভাবে
৩.কান,নাভি,চোখের ভ্রুতে কিভাবে পানি পৌছাবো?আলাদা করে বলিয়েন
৪.দাড়ি বড় হলেও কি পানি গোড়াতে দেওয়া লাগবে?আর ছোট হলেও কি গোড়াতে দেওয়া লাগবে?আলাদা করে বলিয়েন।
৫.শরীরের লোম বড় হলে কিভাবে পানি দেব?
৬.নাকের নরম অংশ কোনটা জানি না তো?বলবেন
৭.ডানে ৩ বার বামে ৩৷ বার পানি কিভাবে দিবো দেহে।বালতি থেকে মগে করে কিভাবে দিবো?পুরো নিয়ম টা বলবেন।বাম হাতে করে মগে পানি নিয়ে পরে ডানে দিবো নাকি কি করবো?মানে ডানে বামে কিভবে সুন্নাহ মোতাবেক পানি দিবো ফরয গোসলে?এইটা একটু ব্যাখ্যা করে বলিয়েন যে বালতি থেকে কিভাবে এই টা করবো সুন্নাহ মোতাবেক, নিয়ম সহ
৮.অন্ডকোষ এ একটু পানি লাগ্লেই কেমন ছোট হয়ে বেশি ভাজ পরে যায়।তো কিভাবে পানি চামড়া র গোড়া তে দিবো? নিয়ম

৯.হাত পা এর নখের ভিতরে পানি দেওয়ার নিয়ম কি?

১০.হুজুর ফরয গোসলে  কুলি করবো কি  এক হাতে পানি নিয়ে নাকি পুরো দুই হাতে পানি নিয়ে, সুন্নাত নিয়ম কোনটা?কারণ এক হাতে নিলে কম পানি হয় আর মুখ এর ভিতরেও মনে হয় পুরো ভিজে না, আবার দুই হাতে নিলে বেশি হয় মনে হয় অপচয় হবে??ফতোয়া টা কি হবে শুধু ফরজ গোসলে?

১১.নিয়ত কি মুখে বলা লাগবে নাকি মনে মনে ভাবলেই হবে।যে

'আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্য গোসল করার নিয়ত করলাম'৷ এটা হবে নাকি ফরয উল্লেখ করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে ফরজ গোসল করার নিয়ত করলাম অর্জন করার উদ্দেশ্যে ফরজ গোসল করার নিয়ত করলাম -''মানে মোট কথা নিয়ত কি করবো?আর মুখে বলা লাগবে নাকি মনে মনে, ছওয়াব বেশি কোন্টাতে

১২.হুজুর আমি নিয়ম মোতাবেক প্রত্যেক   শুক্রবার দিন ফরয গোসলের মতো  করে গোসল করি তো এখানে কিভাবে নিয়ত হবে?১০ নং প্রশ্নের ১ম নিয়ত করবো নাকি ফরয গোসল  উল্লেখ করা লাগবে?

মাফ করবেন।আসলে সব সঠিক  না জানার কারণে জিজ্ঞেস করলাম কিছু মনে করিয়েন না শায়েখ।যদি ব্যাখ্যা করে সব বলতেন এই প্রশ্নের উত্তরগুলো  তাহলে সবচেয়ে ভালো হয়।
জাযাকাল্লাহ

1 Answer

0 votes
ago by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অতীব জরুরী ও সাধারণ মাস'আলা মাসাঈল আয়ত্বে না থাকার কারণে দৈনন্দিন জীবনে দ্বীন-ইসলাম পালন করতে, যে সমস্ত দ্বীনি ভাই-বোন থমকে দাড়ান,এবং যাদের দ্বীনি ইলম অর্জনের কাছাকাছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই, মূলত তাদেরকে দিকনির্দেশনা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস .....
মুহতারাম/মুহতারামাহ!
দ্বীনের পরিধি অনেক ব্যাপক, সকল বিষয়ে আলোচনা করা বা দিকনির্দেশনা দেওয়া স্বল্প পরিসরের এই ভার্চুয়ালি মাধ্যম দ্বারা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। চেষ্টা করলেও প্রশ্নকারীর পিপাসা মিটানো সম্ভব হবে না। প্রত্যেক বিষয়ে আমরা শুধুমাত্র সামান্য আলোকপাত করে থাকি।
উপরোক্ত প্রশ্নটির ব্যাপারে উলামায় কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধপূর্ন প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য স্থান, কাল, পাত্র অনেক কিছুই জানার প্রয়োজন হয়। যেটা অনলাইনে জানা সম্ভব হয় না।
তাই এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট উলামায় কেরামের সাথে সরাসরি যোগাযোগ করা আপনার জন্য কল্যাণকর হবে বলেই আমাদের ধারণা।
তাছাড়া ইলম অর্জনের জন্য সফর করা অত্যান্ত  জরুরী। এবং কষ্ট করে ইলম অর্জন করাই আমাদের  আকাবির আসলাফদের রীতি ও নীতি। এদিকেই কুরআনের এই আয়াত ইঙ্গিত দিচ্ছে,
ۚفَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্ব-জাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে।(সূরা তাওবাহ-১২২)

সুতরাং আপনাকে বলবো, আপনি বিস্তারিত জানতে স্ব-শরীরে কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন।
প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।আল্লাহ তা'আলা আপনার ইলম অর্জনের স্পৃহাকে আরোও বাড়িয়ে দিক, আমীন!!এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 112 views
0 votes
1 answer 307 views
...