আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।কিছু প্রশ্ন শুধু ক্লেয়ার হওয়ার জন্য।
এই সাইটে আগে বলত তালাকের মজলিস হলে বা স্ত্রী তালাক চায়লে স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললেও তালাক হয় কিন্তু এখন জবাব দেয় দিয়ানাতান হয় না কাযআন হয়।আর কাযআন হলে বিয়ে না করেও সংসার করা যায়।
এখন কিছু প্রশ্ন ছিলঃ
১. কাযআন হলে কি স্বামী ঠিকি ৩ তালাকের মালিক থাকে?
২.কাউকে ধরেন কয়েকমাস আগে বলেছে তালাকের মজলিশে বা আলোচনার সময় কেনায়া শব্দ বললে নিয়ত ছাড়াও তালাক হয় আবার পরে এসে বলতেছে না হয় না কাযআন হয়। তহ এখন ওরা যদি এটার উপর ভিত্তি করে মানে পরে যে মাসআালা পেয়েছে এটার উপর ভিত্তি করে সংসার করে যায় তাহলে কি গুণাহ হয়?