আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in সালাত(Prayer) by (15 points)
আসসালামু আলাইকুম উস্তাদ।আমার কিছু প্রশ্ন ছিলো। উস্তাদ জলদি প্রশ্ন গুলোর উত্তর দিলে মুনাসিব হয়
১|বাম পা কোমরের উপর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সারাক্ষণ ব্যাথা করে,মাংসপেশি লেগে আসে, পা স্থির রাখা যায়না।সারাক্ষণ ব্যাথা করে।বিশেষ করে নামাজ পর আবার শুরু হয় মারাত্মকভাবে।মাসাজ করলে চাপ দিয়ে ধরলে টিপতে থাকলে পেইন রিলিফ হয় শুধু ওইটুকু সময়ের জন্যই পরেই আবার শুরু হয়।বিশেষ করে বসা এবং শোয়া অবস্থায় ব্যাথা বেশি হয়। দাঁড়ানো অবস্থায় ব্যাথা কম অনুভব হয়।অনেক দিন ধরে।মাঝে মাঝে হাঁটতেও কষ্ট হয় খুঁড়িয়ে হাঁটতে হয়।

উল্লেখ্য যে বাম পায়ের উপর প্রেসার পরে নামাজের সময়।পূর্বে ডান পায়ে ব্যাথা ছিল তখন ডান পায়ে ভর পড়তো নামাজের সময়।এখন নামাজের পদ্ধতি পরিবর্তন করায় বাম পায়ে ভর পরে।ডাক্তার বলেছে বাম পায়ের উপর সায়াটিক নার্ভ কম্প্রেশন জনিত পেইন।চেয়ারে নামাজ পড়তে।

এখন প্রশ্ন কীভাবে আমি এই বাম পায়ে প্রেসার পরা থেকে বিরত রাখতে পারব।নামাজ কিভাবে পড়তে পারব?

২|এক বোনের পক্ষ থেকে প্রশ্ন.......

আমি নার্সিং স্টুডেন্ট।
আমার হেল্থ ইস্যু না থাকলে আমি তেমন ক্লিনিক্যাল প্রাকটিস(হাসপাতালের ডিউটি) মিস দেই না। এবার কিছুটা সিক থাকায় আমি ক্লাস আর প্রাকটিস মিস দেই। তো আমার গ্রুপমেটের মতে, প্রাকটিস টা মিস দেয়া গুনাহের ভিতরে পরে। আমরা তো স্টাইপেন্ড পাই ক্লাস আর প্রাকটিস এর কম্বিনেশনে। ওজর থাকলে বা না থাকলে প্রাকটিস মিস দেয়া কি সত্যিই গুনাহের কাজ হব।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কেউ দাড়াতে পারেন,তবে রুকু সেজদা করতে পারেন না,তবে উনি দাড়িয়েই নামায শুরু করবেন।অতঃপর দাড়িয়েই ইশারায় রুকু-সেজদা ও বৈঠক করে নামাযকে সমাপ্ত করবেন।এটা ইমাম যুফার রাহ সহ অন্যান্য তিনো মাযহাবের অভিমত।দারুল উলূম করাছির সর্বশেষ সিদ্ধান্ত এটাই।তবে যদি কেউ দাড়িয়ে ইশারা করার পরিবর্তে বসে বসে ইশারা করে নামায পড়ে ফেলে তাহলে তার নামাযও ফাসেদ হবে না।বরং তার নামাযও হবে।যদিও সেটা অনুত্তম হিসেবে বিবেচিত হবে।

যদি কোনো ব্যক্তি রুকু সেজদায় যেতে পারে,কিন্তু রুকু সেজদা থেকে উঠতে না পারে।তাহলে এমন ব্যক্তির জন্য প্রথম রাকাত দাড়িয়ে পড়ার পর পরবর্তী রা'কাত সমূহ বসে পড়ার অনুমোদন রয়েছে।

অক্ষম ব্যক্তিদের জন্য চেয়ারে বসে নামায পড়ার চেয়ে মাঠিতে বসে নামায পড়াই শ্রেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1621

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শারিরিক সমস্যার দরুণ বসে বা চেয়ারে বসে নামায আদায়ের রুখসত রয়েছে। এক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ হল, দুইজন মুসলিম ডাক্তারের পরামর্শ মুতাবেক নামায আদায়ের পদক্ষেপ গ্রহণ করে নিবেন।

(২) এখানে ক্লাস করার এবং না করার ক্ষেত্রে গোনাহের বিধান জড়িত হবে না। হ্যা, ক্লাস না করে সময় ও অর্থের অযথা অপচয়ের গোনাহ তো হবেই। বিশেষ প্রয়োজন ও জরুরত ব্যতিত ক্লাস ফাকি দেওয়া কখনো উচিত হবে না বা কাম্য হতো পারে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 388 views
0 votes
1 answer 271 views
0 votes
1 answer 264 views
...