আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
আসসালামু আলাইকুম।
আমি বিয়ে করেছি দেড় বছর হচ্ছে। আমার বাবা মা বিয়ের বিষয়ে জানে এবং সম্মতি দিলে বিয়েটি করি। কিন্তু ছেলের বাবা মা জানে না। কিন্তু ঠিক করা ছিলো যে বিয়ে হবে।
আমরা দুজনই স্টুডেন্ট। সামনে আমার এবং ওর দুজনেরই অনার্স ফাইনাল।
এ অবস্থায় আমি ১ মাসের প্রেগন্যান্ট। এ অবস্থায় বাচ্চা টা রাখলে পারিবারিক অনেক ঝামেলা হবে।
ছেলের বাবা মা যেহেতু বিয়ের কথাই জানে না সেখানে হঠাৎ বাচ্চার কথা শুনলে বাসা থেকে বের করে দিবে এবং আমাকেও পরবর্তীতে আর মেনে নিবে না।
বাচ্চা টা রাখলে আমার জীবনে নানান জটিলতা আসবে।।আমার ও আমার হাসবেন্ডের  পড়াশোনাই শেষ হয় নি চাকরি পাওয়া তো এখন দূরের কথা। দুই পরিবার থেকে একা করে দিবে। বাচ্চাটাকে রাখার মতো কোনো সুযোগ নেই।
এ অবস্থায় বাচ্চা টা না রাখলে কি গুনাহ হবে?

আর কোনো উপায় ও নাই।
ছেলের বাবা মা বলেছিলো ছেলে চাকরি পাওয়া পর বিয়ে করলে কোনো আপত্তি নাই।

1 Answer

0 votes
ago by (806,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি যদি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হয়, কেবল তখনই বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। 

লক্ষণীয় যে,
হানাফি ফিকহের এই মাস'আলার সুযোগ নিয়ে অবৈধ প্রেম ভালবাসাকে গোপন বিয়ের মাধ্যমে হালাল করার অপচেষ্টা বর্তমানে চলছে। এত্থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গোপন বিবাহ দ্বারা কোনো কল্যাণই দৃষ্টিগোচর হয়না। শয়তানের পদাঙ্ক অনুসরণ এবং জৈবিক চাহিদা পূরণের মত ঘৃণ্য কাজই তাতে পরিলক্ষিত হয়। এবং এই ঘৃণ্য ও জগণ্য চাহিদা পূরণই এই অমসৃণ পথে পা বাড়াতে উদ্বুদ্ধ করে থাকে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3308

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এভাবে গোপন বিয়ে করাটা উচিত হয়নি। যাইহোক, বিয়ে যেহেতু হয়েই গেছে, এবং গর্ভে সন্তানও চলে এসেছে, তাই সবাইকে অবগত করে নেওয়া উচিত। যদি অবগত করা না হয়, তাহলে গর্ভপাতকে জরুরতহীন গর্ভপাত হিসেবে বিবেচনা করা হবে। সুতরাং আপনাদের জন্য মাশওয়ারা হল, আপনারা অতিসত্বর পারিবারিকভাবে বিয়ের বিষয়কে অবগত করুন।

জন্মনিয়ন্ত্রণ ও গর্ভপাত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/446


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...