আসসালামু আলাইকুম।
আমি বিয়ে করেছি দেড় বছর হচ্ছে। আমার বাবা মা বিয়ের বিষয়ে জানে এবং সম্মতি দিলে বিয়েটি করি। কিন্তু ছেলের বাবা মা জানে না। কিন্তু ঠিক করা ছিলো যে বিয়ে হবে।
আমরা দুজনই স্টুডেন্ট। সামনে আমার এবং ওর দুজনেরই অনার্স ফাইনাল।
এ অবস্থায় আমি ১ মাসের প্রেগন্যান্ট। এ অবস্থায় বাচ্চা টা রাখলে পারিবারিক অনেক ঝামেলা হবে।
ছেলের বাবা মা যেহেতু বিয়ের কথাই জানে না সেখানে হঠাৎ বাচ্চার কথা শুনলে বাসা থেকে বের করে দিবে এবং আমাকেও পরবর্তীতে আর মেনে নিবে না।
বাচ্চা টা রাখলে আমার জীবনে নানান জটিলতা আসবে।।আমার ও আমার হাসবেন্ডের পড়াশোনাই শেষ হয় নি চাকরি পাওয়া তো এখন দূরের কথা। দুই পরিবার থেকে একা করে দিবে। বাচ্চাটাকে রাখার মতো কোনো সুযোগ নেই।
এ অবস্থায় বাচ্চা টা না রাখলে কি গুনাহ হবে?
আর কোনো উপায় ও নাই।
ছেলের বাবা মা বলেছিলো ছেলে চাকরি পাওয়া পর বিয়ে করলে কোনো আপত্তি নাই।