আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
22 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শুধু ফোনের ভয়েস কলে কথা বলে,যেখানে তাদের মধ্যে শুধু প্রয়োজনে কথা হয় যেমন - ছেলের চাকরির বিষয়ে বা মেয়ে হয়তো ডাক্তার দেখাবে তো কোন ডাক্তার ভালো অথবা মেয়ের কোনো পড়াশুনা সম্পর্কিত সাজেশন( যেহেতু ছেলে,মেয়ের চাইতে সিনিয়র) ।এই ধরনের কথা বলার মাধ্যমে কি তাদের কবিরা গুনাহ হচ্ছে?

ছেলে এবং মেয়ে উভয়েরই ইচ্ছা তারা ডিসেম্বরের মধ্যেই আল্লাহ চাইলে বিয়ে করে ফেলবে।ছেলের মা মেয়ের কথা জানে। মেয়ের মা ও ছেলের কথা জানে।কিন্তু মেয়ের মা চান না যে মেয়ে ওই ছেলের সাথে কথা বলুক।তবে বিয়ে দিতে আগ্রহী।কিন্তু মেয়ে যেনো হারাম কোনো সম্পর্কে না জড়ায় তাই কথা বলতে দিতে চান না।

এক্ষেত্রে মেয়ে যদি প্রয়োজনে ওই ছেলের সাথে কথা বলে ( কোনো প্রেমমূলক কথা নয়) তাহলেও কি মেয়ের বাবা মা গুনাহের ভাগীদার হবে? যেহেতু মেয়ে এখনো অবিবাহিত তাই এখন পযর্ন্ত মেয়ের অভিভাবক তো তার নিজের বাবা মা। মেয়ের মা তো তার কর্তব্য অনুযায়ী মেয়েকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। তারপরেও যদি মেয়ে উপরে উল্লিখিত প্রয়োজনে ছেলের সাথে কথা বলে তাহলে কি মেয়ের পিতা মাতাও ওই গুনাহের ভাগীদার হবে?

1 Answer

0 votes
ago by (806,640 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারী পুরুষের মধ্যে বিবাহ বহির্ভূত প্রেমভালবাসা নাজায়েয ও হারাম।
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না। (সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)

ﻣﺎ ﺧﻼ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ ﺇﻻ ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺛﺎﻟﺜﻬﻤﺎ "
তরজমাঃ-কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে নির্জনে একাকী বসবাস করে,তাহলে তাদের সাথে তৃতীয়জন আরেকজন হল শয়তান।অর্থাৎ শয়তান সর্বদাই তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।(সুনানে তিরমিযি-২১৬৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2310

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে উক্ত ছেলে মেয়ের জন্য এভাবে কথা বলা কখনো জায়েয হবে না। এবং মাতাপিতার জন্য এভাবে সুযোগ প্রদাণ করাও জায়েয হবে না। মাতাপিতার অবশ্যই গোনাহ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 231 views
...