কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শুধু ফোনের ভয়েস কলে কথা বলে,যেখানে তাদের মধ্যে শুধু প্রয়োজনে কথা হয় যেমন - ছেলের চাকরির বিষয়ে বা মেয়ে হয়তো ডাক্তার দেখাবে তো কোন ডাক্তার ভালো অথবা মেয়ের কোনো পড়াশুনা সম্পর্কিত সাজেশন( যেহেতু ছেলে,মেয়ের চাইতে সিনিয়র) ।এই ধরনের কথা বলার মাধ্যমে কি তাদের কবিরা গুনাহ হচ্ছে?
ছেলে এবং মেয়ে উভয়েরই ইচ্ছা তারা ডিসেম্বরের মধ্যেই আল্লাহ চাইলে বিয়ে করে ফেলবে।ছেলের মা মেয়ের কথা জানে। মেয়ের মা ও ছেলের কথা জানে।কিন্তু মেয়ের মা চান না যে মেয়ে ওই ছেলের সাথে কথা বলুক।তবে বিয়ে দিতে আগ্রহী।কিন্তু মেয়ে যেনো হারাম কোনো সম্পর্কে না জড়ায় তাই কথা বলতে দিতে চান না।
এক্ষেত্রে মেয়ে যদি প্রয়োজনে ওই ছেলের সাথে কথা বলে ( কোনো প্রেমমূলক কথা নয়) তাহলেও কি মেয়ের বাবা মা গুনাহের ভাগীদার হবে? যেহেতু মেয়ে এখনো অবিবাহিত তাই এখন পযর্ন্ত মেয়ের অভিভাবক তো তার নিজের বাবা মা। মেয়ের মা তো তার কর্তব্য অনুযায়ী মেয়েকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। তারপরেও যদি মেয়ে উপরে উল্লিখিত প্রয়োজনে ছেলের সাথে কথা বলে তাহলে কি মেয়ের পিতা মাতাও ওই গুনাহের ভাগীদার হবে?